শিরোনাম
◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ◈ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ ◈ নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি  ◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ◈ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স ◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৪ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সিরিশকাগজ কাণ্ডে স্মিথের পাশে দাঁড়ালেন খাজা, জানালেন নতুন তথ্য

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে সিরিশকাগজ দিয়ে বল বিকৃতির ঘটনায় ধরা পড়ার পর সব দায় নিজের কাঁধে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ। সতীর্থ উসমান খাজা তাঁকে সত্য প্রকাশের পরামর্শ দিলেও তা শোনেননি স্মিথ। এ নিয়ে দুজনের মধ্যে তর্কও হয়েছিল। খাজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ক্রিকেটের আলোচিত সেই কেলেঙ্কারি।

সম্প্রতি এক পডকাস্টে খাজা জানান, ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে পুরো সত্য তুলে ধরতে চেয়েছিলেন তিনি। স্মিথের শাস্তি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। কিন্তু স্মিথ তাঁকে থামিয়ে দেন। নিজেই ঘটনার দায় স্বীকার করেন। খাজার দাবি, ওই ঘটনায় স্মিথের কোনো দোষ ছিল না। --- আনন্দবাজার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক টেস্ট সিরিজ শেষ হওয়ার পর স্মিথের সঙ্গে এ বিষয়ে কথা বলেন খাজা। সিরিজ চলাকালে তাঁকে বিব্রত করতে চাননি বলেই অপেক্ষা করেছিলেন। ডেভিড ওয়ার্নারের সঙ্গেও দুই সপ্তাহ আগে কথা হয়েছে বলে জানান তিনি।

আত্মজীবনীতে এসব তথ্য প্রকাশের পেছনে অর্থ উপার্জনের কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন খাজা। তাঁর দাবি, সত্যিটা সামনে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়ার্নারকে। আট বছর ধরে এই ঘটনার অপবাদ বয়ে বেড়াতে হয়েছে তাঁকে। বইয়ে কী লেখা হয়েছে, তা-ও প্রকাশের দুই মাস আগে পর্যন্ত ওয়ার্নারকে জানাননি খাজা।
খাজার মতে, বল-বিকৃতি কাণ্ডে স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে যে শাস্তি দেওয়া হয়েছিল, তা ছিল অতিরিক্ত কঠোর।

  • সর্বশেষ