শিরোনাম
◈ শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ  ◈ জীবিত থাকতে সাবধান! মৃত্যুর পরও যেসব কাজের কারণে কবরে গুনাহ পৌঁছায়, জানুন ইসলামের নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী, বড় ধাক্কায় চীন-ভারত: তবে কমছে পণ্যের দাম ◈ জামায়াত-এনসিপির সম্পর্কে ফাটল নাকি রাজনৈতিক কৌশল? ◈ ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী ◈ ১৫ ন‌ভেম্বর ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পর্দা উঠবে এবিজি স্পোর্টস সিটিতে ◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের কাছে বড় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আজিজুল হাকিম তামিমের দল।

শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন আহসান আল মুমিন। এসকে জারিফ সিয়ামের ব্যাট থেকে আসে ৫৯ রান। ওপেনার আবদুল্লাহ আল মুহি করেন ৩০ রান।

জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন সেনুজা ওয়েকুনাগোদা। বাংলাদেশের তাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক দুটি করে উইকেট নেন।

এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। আগামী সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে যুবারা।

  • সর্বশেষ