স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল অধ্যায় শেষ হয়েছে। তবে শীঘ্রই তাকে দেখা যাবে নতুন দায়িত্বে। গুঞ্জন আছে আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টার্সে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
কাতারের মাটিতে বসবে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্সের আসর। যেখানে অংশ নেবে বাংলাদেশ সহ মোট আট দল। তবে টুর্নামেন্টের জন্য এখনও দল ঘোষণা করে বাংলাদেশ।
আগামী বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে শুরু হবে অনুশীলন। প্রধান কোচ সোহেল ইসলামের নেতৃত্বে হবে ক্যাম্প। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দল থেকে সরিয়ে দেওয়ার পর নতুন করে যুবাদের দায়িত্ব পেয়েছেন তিনি।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের এ দল। এবারের টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে।
আগামী ১৯ নভেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হংকং। দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৩ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।