শিরোনাম
◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডে লজ্জার হারের পর বাধ্য হয়েই সাত বছর পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নামছেন বাবর আজম 

স্পোর্টস ডেস্ক : সাত বছর পর পাকিস্তানের ঘরোয়া লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন টেস্ট অধিনায়ক বাবর আজম। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পরই বাবরের ঘরোয়া ক্রিকেটে ফেরার খবর সামনে এসেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, এবারের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

advertisement

টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বাবরের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। ২০২৩, ২০২৪ এবং ২০২৫, এই তিন বছরে টেস্টে তাঁর ব্যাটিং গড় ছিল যথাক্রমে ২২, ২০ এবং ৩১। তবে দীর্ঘদিন ফর্মের সমস্যায় থাকলেও ২০১৯ সালের পর আর পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে দেখা যায়নি বাবরকে।

বাবর শেষ ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। সেবার তাঁর নেতৃত্বে সেন্ট্রাল পাঞ্জাব কুয়ায়েদ-এ-আজম ট্রফির ফাইনালে নর্দার্নকে এক ইনিংস ও ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তার প্রায় সাত বছর পর ফের ঘরোয়া লাল বলের ক্রিকেটে নামতে চলেছেন বাবর। ডনের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাঁকে অতিথি ক্রিকেটার হিসেবে OGDCL-র হয়ে খেলার প্রস্তাব দিয়েছে।

advertisement

OGDCL-এর স্পোর্টস বিভাগের প্রধান ফারাহ বাতুল জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর ইংল্যান্ড থেকে পাকিস্তানে ফিরবেন বাবর। পরের দিনই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তাঁর জন্য কিটও অর্ডার করা হয়েছে বলে জানিয়েছেন ফারাহ। তবে OGDCL-এর হয়ে ঠিক কোন ম্যাচ থেকে বাবর খেলবেন, তা এখনও নিশ্চিত নয়। প্রেসিডেন্টস ট্রফিতে বর্তমানে পাকিস্তান টেলিভিশনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলছে OGDCL।

এরপর ১৮ সেপ্টেম্বর পেশোয়ারে কিংসম্যান অ্যাকাডেমির বিরুদ্ধে এবং ২৪ সেপ্টেম্বর খান রিসার্চ ল্যাবরেটরিজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। ফারাহ জানিয়েছেন, পাকিস্তানে ফেরার পর বাবরই সিদ্ধান্ত নেবেন তিনি দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন, নাকি তৃতীয় ম্যাচ থেকে প্রতিযোগিতায় নামবেন। পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে ফেরানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

advertisement

সেই পরিকল্পনার অংশ হিসেবেই বাবরের প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে। শুধু টেস্ট অধিনায়ক নন, পাকিস্তানের সাদা বলের অধিনায়করাও এই প্রতিযোগিতায় খেলছেন। একদিনের ক্রিকেটের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি KRL-এর হয়ে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলি আগা কিংসম্যান অ্যাকাডেমির হয়ে খেলছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থতার পর বাবরের এই প্রত্যাবর্তন তাই বিশেষ গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেটে লাল বলের ম্যাচ খেলে তিনি ফের টেস্ট ক্রিকেটের ছন্দে ফিরতে পারেন কি না, এখন সেদিকেই নজর ক্রিকেটমহলের।

  • সর্বশেষ