শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ১২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে আজ (বুধবার) সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। জয় পেলেই আরেকবার বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করবে লিওনেল মেসির দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশ নিয়ে নির্দিষ্ট কিছু জানাননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রতিপক্ষ ইংল্যান্ডের খেলার ধরন বিবেচনায় দলে কিছু কৌশলগত পরিবর্তন আনা হতে পারে।

স্কালোনি বলেন, ‘প্রতিপক্ষের শক্তি বিশ্লেষণ করে আমরা কিছু পরিবর্তনের কথা ভাবছি। লক্ষ্য থাকবে সবচেয়ে কার্যকর একাদশকে মাঠে নামানো। দলের সবাই ভালো ছন্দে রয়েছে।’

যদিও কোচ কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করেননি, তবু ধারণা করা হচ্ছে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানো দলের বেশির ভাগ ফুটবলারই একাদশে থাকবেন। তবে মাঝমাঠে একটি পরিবর্তনের সম্ভাবনা জোরালোভাবে আলোচনায় রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিয়মিত মিডফিল্ডার রদ্রিগো দে পলকে এবার শুরুর একাদশের বাইরে রাখা হতে পারে। সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় তাকে একাধিকবার বদলি করা হয়েছিল। দে পল না খেললে তার জায়গায় নিকোলাস গঞ্জালেজ অথবা হুলিয়ানো সিমিওনের একজনকে সুযোগ দিতে পারেন স্কালোনি।

নিকোলাস গঞ্জালেজ খেললে তিনি বাম প্রান্তে দায়িত্ব পালন করবেন। আর হুলিয়ানো সিমিওনে সুযোগ পেলে সেটি হবে বেশ চমকপ্রদ সিদ্ধান্ত, কারণ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।

রক্ষণভাগেও একটি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ডান প্রান্তের ডিফেন্সে গঞ্জালো মন্তিয়েলের তুলনায় নাহুয়েল মলিনার একাদশে থাকার সম্ভাবনা কিছুটা বেশি বলে মনে করা হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা (বা গঞ্জালো মন্তিয়েল), ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; হুলিয়ানো সিমিওনে (বা নিকোলাস গঞ্জালেজ), লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়