শিরোনাম
◈ আন্দোলনের জেরে এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি ◈ ইরান যুদ্ধ নিয়ে দিশেহারা ট্রাম্প, বলছেন বিশ্লেষকরা ◈ আফগানিস্তা‌নের নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে আইসি‌সির পরিকল্পনা  ◈ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি: দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ◈ ইসরায়েলে তেল রফতানি বন্ধ, নতুন বার্তা দিল ব্রাজিল ◈ সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ◈ ইয়ামাল–ওলমোদের ছন্দে ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন ◈ হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ, বাড়ছে কৌতূহল ◈ চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে ◈ এক বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কা প্রিমিয়ার লি‌গে খেলার এনওসি পেলেন পাকিস্তানের শা‌হিন আ‌ফ্রিদি

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য এনওসি বা অনাপত্তিপত্র পেয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। ক্যান্ডি র‍য়্যালসের হয়ে মাঠ মাতাবেন তিনি।

এর আগে কখনো এলপিএলে খেলেননি শাহীন। এবারই প্রথম শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি এই লিগে খেলবেন পাকিস্তানের তারকা এই পেসার। শাহীনকে এনওসি দেওয়ার বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। -- ডেইলি ক্রিকেট

পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েছেন শাহীন। পাকিস্তানের তারকা এই পেসারের জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের দলে। এর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও জায়গা হয়নি তার। বর্তমানে টেস্টের চাইতে সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগী শাহীন।

বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক শাহীন। তার অধীনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। তবে বাংলাদেশ সফরে একই ব্যবধানে হারে তারা।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খুব একটা নিয়মিত নন শাহীন। এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগব্যাশ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন পাকিস্তানের এই পেসার। এবার শাহীন মাঠ মাতাবেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়