শিরোনাম
◈ ইয়ামাল–ওলমোদের ছন্দে ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন ◈ হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ, বাড়ছে কৌতূহল ◈ চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে ◈ এক বছর দায়িত্ব পালনের পর ইউক্রেনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অবস্থান জানাল ভারত ◈ জুলাই গণহত্যার ৫৯০ মামলা বিচারাধীন, প্রয়োজন হলে বাড়বে ট্রাইব্যুনাল: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বকেয়া টাকা চাইতেই শিক্ষিকার ওপর হামলা, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ◈ রা‌তে বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের বিরু‌দ্ধে ফ্রান্সের সম্ভাব্য একাদশ ◈ সড়ক ছাড়লেন পরীক্ষার্থীরা, বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা (ভিডিও) ◈ মাহদী আমিন যে বার্তা দিলেন এইচএসসি পরীক্ষা নিয়ে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০১:১৮ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেমিফাইনালে স্পেনের আধিপত্য: দুই গোলে পিছিয়ে ফ্রান্স

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে চাপে ফেলে ২–০ গোলে এগিয়ে গেছে স্পেন। প্রথমার্ধে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ করেছে লা রোজা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে গড়া ফ্রান্স আক্রমণে প্রত্যাশিত ধার দেখাতে পারেনি।

নবম মিনিটে দানি ওলমোর ওপর ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের আদ্রিয়ান রাবিও। বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক নেন আলেক্স বায়েনা। তবে তার শট ফরাসি রক্ষণে আটকে যায়।

২১তম মিনিটে বক্সের ভেতরে লুকাস দিনের চ্যালেঞ্জে পড়ে যান লামিনে ইয়ামাল। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পর ফরাসি খেলোয়াড়রা আপত্তি জানালেও সিদ্ধান্ত বহাল থাকে। ২৩তম মিনিটে স্পট-কিক থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল।

গোল হজমের পরও ঘুরে দাঁড়াতে পারেনি ফ্রান্স। বরং বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আরও কয়েকটি বিপজ্জনক আক্রমণ চালায় স্পেন। ৩৯তম মিনিটে লামিনে ইয়ামাল ও দানি ওলমোর দারুণ ওয়ান-টু পাসের পর ফাবিয়ান রুইজ সহজ সুযোগ পেলেও কাছ থেকে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি।

ফ্রান্সের সেরা সুযোগ আসে ৪৩তম মিনিটে। কিলিয়ান এমবাপ্পে একা গোলমুখে ছুটে গেলেও দ্রুত বেরিয়ে এসে দুর্দান্ত ট্যাকলে বিপদ সামাল দেন স্পেন গোলরক্ষক উনাই সিমন। এর আগে ও পরে একাধিকবার অফসাইডের ফাঁদে পড়েন ফরাসি অধিনায়ক।

৩১তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের নির্ভরযোগ্য ডিফেন্ডার উইলিয়াম সালিবা। তার বদলে মাঠে নামেন ম্যাকসেন্স লাক্রোয়া, যা ফরাসিদের রক্ষণে বড় ধাক্কা হয়ে আসে।

বিরতির সময় আরও একটি পরিবর্তন আনে দিদিয়ের দেশমের দল। হলুদ কার্ড দেখা মিডফিল্ডার আদ্রিয়ান রাবিওর বদলে মাঠে নামেন রোমার মিডফিল্ডার মানু কোনে।

তবে পরিবর্তনেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি ফ্রান্স। ৫৮তম মিনিটে নিজেদের দারুণ দলীয় আক্রমণ থেকে ব্যবধান ২–০ করেন পেদ্রো পোরো। দানি ওলমোর সঙ্গে দ্রুত ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁকে পরাস্ত করে নিখুঁত শটে বল জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার।

দ্বিতীয় গোল হজমের এক মিনিট পর আরও আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে ফ্রান্স। ৫৯তম মিনিটে ব্র্যাডলি বারকোলার পরিবর্তে মাঠে নামানো হয় তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়েকে।

এক ঘণ্টা খেলা শেষে ২–০ গোলে এগিয়ে থাকা স্পেন এখন ফাইনালের পথে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে এমবাপ্পেদের সামনে ম্যাচে ফিরতে হলে দ্রুত ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়