শিরোনাম
◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা?

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৫:২৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল: রেকর্ড, ইতিহাস ও পরিসংখ্যানে কে এগিয়ে?

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাত ১টায় মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে দুর্দান্ত আক্রমণভাগ নিয়ে মাঠে নামবে ফ্রান্স। আর নিখুঁত পাসিংয়ের ওপর ভর করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে নামবে স্পেন। ম্যাচের আগে নজরকাড়া কিছু পরিসংখ্যান একনজরে দেখে নেওয়া যাক-

* এটি হবে বিশ্বকাপে ফ্রান্স ও স্পেনের মাত্র দ্বিতীয় লড়াই। সর্বশেষ দেখা হয়েছিল ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে। পিছিয়ে পড়েও শেষ ১০ মিনিটে দুই গোল করে ৩-১ ব্যবধানে জিতেছিল ফ্রান্স।

* ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে ডাগআউটে দাঁড়াচ্ছেন। এর মধ্য দিয়ে তিনি জার্মানির হেলমুট শ্যোনকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ম্যাচে কোচিং করানোর রেকর্ড গড়বেন।

* স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত। এই সময়ে তার দল জিতেছে ১২টি এবং ড্র করেছে একটি।

Advertisement

* এই ম্যাচ জিততে পারলে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে উঠবে ফ্রান্স। এর আগে এই কীর্তি গড়েছিল শুধু জার্মানি (১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০) এবং ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২)।

* ২০১৮ বিশ্বকাপের পর বড় টুর্নামেন্টে স্পেন ২৭ ম্যাচে মাত্র একবার হেরেছে। জিতেছে ১৬টি, ড্র করেছে ১০টি। পেনাল্টি বাদ দিলে একমাত্র হারটি ছিল ২০২২ বিশ্বকাপে জাপানের বিপক্ষে (২-১)।

* এটি হবে বিশ্বকাপে ফ্রান্সের অষ্টম সেমিফাইনাল। জার্মানি (১২) ছাড়া আর কোনো দল এতবার শেষ চারে খেলেনি।

* চলতি বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন কিলিয়ান এমবাপ্পে।

* বিশ্বকাপের নকআউট পর্বে এমবাপ্পের মোট গোল এখন ১২টি, যা ইতিহাসে সর্বোচ্চ। তবে মজার বিষয়, দুটি সেমিফাইনাল খেললেও এখনও সেই মঞ্চে গোল করতে পারেননি তিনি।

* স্পেনের মিকেল মেরিনো বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি বদলি হিসেবে নেমে দুটি নকআউট ম্যাচে জয়সূচক গোল করেছেন। পর্তুগালের বিপক্ষে জয় ও বেলজিয়ামের বিপক্ষে তার গোলেই সেমিফাইনালে উঠেছে স্পেন।

* স্পেনের জার্সিতে লামিনে ইয়ামালের ৭ গোলের মধ্যে ৩টিই এসেছে ফ্রান্সের বিপক্ষে। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে একটি এবং ২০২৫ উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে ৫-৪ জয়ে করেছিলেন জোড়া গোল। ফলে আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ফ্রান্সই ইয়ামালের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ।

 

  • সর্বশেষ