শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৯:১৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন

স্পোর্টস ডেস্ক : চলমান ‌ফুটবল বিশ্বকাপ প্রায় শেষের পথে। ফাইনালসহ বাকি আর মাত্র ৪টি ম্যাচ। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও স্পেন। এই ম্যাচের রেফারিদের নাম ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ফিফা জানিয়েছে, ফ্রান্স ও স্পেনের মধ্যকার ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন ইভান বারটন।

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের এই রেফারি টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। সেমিফাইনাল হবে এবারের বিশ্বকাপে তার চতুর্থ ম্যাচ।

কনকাকাফ অঞ্চলের অভিজ্ঞ রেফারি বারটন নিয়মিতই নেশনস লিগ ও গোল্ড কাপের মতো প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ ছিল তার প্রথম বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তুরস্ক-প্যারাগুয়ে ও জাপান-সুইডেন ম্যাচ এবং শেষ ষোলোয় কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সেই ম্যাচ দিয়েই ব্যাপক আলোচনায় আসেন অভিজ্ঞ এই রেফারি।

তুরস্ক ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন তুরস্কের মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলেন। মুলদুর সঙ্গে সঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে আলমিরনকে লাল কার্ড দেখান বারটন। এটাই ছিল মুখ ঢেকে কথা বলার অপরাধে প্রথম লাল কার্ড দেখানোর ঘটনা। এবারের আসরে এমন লাল কার্ড আর দেখা যায়নি।

সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের ম্যাচে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ। আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন আরেক সুইডিশ রেফারি মাহবোদ বেগি।

এদিকে এই ম্যাচের ম্যাচের দায়িত্ব পাওয়ার মাধ্যমে ইতিহাসও গড়তে যাচ্ছেন বারটন। পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি তিনি।

  • সর্বশেষ