শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোজিনিয়াকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

বিশ্বকাপে গোলকিপিংয়ে নৈপূণ্য দেখানো ভোজিনিয়াকে নিয়ে টানাটানি পড়ে গেছে। কেপ ভার্দের কিংবদন্তি এ গোলরক্ষককে নিজেদের দলে ভেড়াতে সরাসরি যোগাযোগ করছে ব্রাজিলের দুইটি ক্লাব।

ফুটবলে বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো এ তথ্য জানিয়েছেন। তাকে টানতে চাওয়া ক্লাব দুটি হচ্ছে—ব্রাজিলের আভাই ও আতলেতিকো গোইয়ানিয়েন্সে।

রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে থাকা অভিজ্ঞ এই গোলরক্ষকের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে দুই ক্লাবই। ফলে নতুন মৌসুমে ভোজিনিয়ার গন্তব্য হতে পারে ব্রাজিলের ফুটবল।

৪০ বছর বয়সী এই গোলকিপার দীর্ঘদিন ধরে কেপ ভার্দের নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে খেলেছেন। সম্প্রতি পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন তিনি ফ্রি এজেন্ট।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আভাই নাকি আতলেতিকো গোইয়ানিয়েন্সে নাকি অন্য কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে কেপ ভার্দের এই কিংবদন্তি গোলরক্ষককে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়