শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেপ ভার্দের গোল উদযাপনে ভাইরাল কে এই নারী?

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে কেপ ভার্দেকে সমতায় ফিরিয়েছিলেন সিডনি লোপেস ক্যাব্রাল। তবে সেই গোলের চেয়েও বেশি আলোচনা হচ্ছে তার ব্যতিক্রমী উদযাপন নিয়ে। শনিবার মিয়ামিতে গোল করেই গ্যালারিতে উপস্থিত এক নারীর দিকে ছুটে যান ক্যাব্রাল। সব বাধা ডিঙিয়ে গ্যালারিতে পৌঁছে সেই নারীকে জড়িয়ে ধরেন কেপ ভার্দের এই ডিফেন্ডার।

ক্যাব্রালের সেই উদযাপনের মুহূর্ত দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই আলোচনা শুরু হয়, কে ওই নারী? তাৎক্ষণিকভাবেই জানা গিয়েছিল, ওই নারী মূলত ক্যাব্রালের প্রেমিকা।

এবার জানা গেল, ওই নারীর বিস্তারিত পরিচয়। ক্যাব্রালের প্রেমিকার নাম জেইলি দা ক্রুজ। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। পাশাপাশি যোগাযোগ ও মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রিধারী তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, কাবরালের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এমনকি উদযাপন শেষে মাঠে ফিরে যাওয়ার আগেও ক্যাব্রাল ফের তাকে ভালোবাসার কথা বলেন।

এদিকে ম্যাচ শেষ হতেই জেইলি দা ক্রুজ নিজের সামাজিক মাধ্যমে কাবরালের গোলের ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেন, ‘আমি জীবনে কখনও এতটা গর্ব অনুভব করিনি।’

এ ঘটনার পর দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমেই অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েছে। ইনস্টাগ্রামে জেলির অনুসারীর বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ। অন্যদিকে কাবরালের অনুসারী সংখ্যা ইতোমধ্যেই ১ মিলিয়ন ছাড়িয়েছে।

কাবরালের সেই গোল অবশ্য কেপ ভার্দেকে জয় এনে দিতে পারেনি। আর্জেন্টিনার শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার এই ছোট দেশটি। এর আগে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-১ গোলে আটকে রাখতে সক্ষম হয়েছিল তারা।

ম্যাচ শেষে কাবরাল বলেন, ‘আমি তখন কী করছিলাম, নিজেই জানতাম না। এমন একটি টুর্নামেন্টে এমন গোল করব, কখনও কল্পনাও করিনি। আমরা আরও ভালো ফল পাওয়ার যোগ্য ছিলাম। দুঃখজনকভাবে সেটা হয়নি। তবে আমরা চার বছর পর আবার ফিরে আসব।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়