শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৩:১০ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমবাপ্পের জোড়া গোলে উড়ছে ফ্রান্স, সুইডেনের বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে দাপট দেখাচ্ছে ফ্রান্স। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও ব্র্যাডলি বারকোলার এক গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দিদিয়ের দেশমের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ২০তম মিনিটে এমবাপ্পে বল জালে জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৩২তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে নেওয়া এমবাপ্পের শট পোস্টে লাগে। চার মিনিট পর ওলিসের দুর্দান্ত বাইসাইকেল কিকও পোস্টে প্রতিহত হয়, আর ফিরতি বলে উসমান দেম্বেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফ্রান্স। প্রথমার্ধের ৪৫তম মিনিটে দেম্বেলের পাস থেকে জোরালো শটে সুইডেনের জালে বল জড়ান এমবাপ্পে। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৫৩তম মিনিটে ওলিসের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। চলতি বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় গোল।

এরপর ৭৪তম মিনিটে আবারও আঘাত হানেন এমবাপ্পে। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ৬, যা তাঁকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সমকক্ষ করেছে। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে তাঁর মোট গোল হলো ১৮। ফলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৯ গোল করা মেসির থেকে এখন মাত্র এক গোল পিছিয়ে রয়েছেন ফরাসি অধিনায়ক।

এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে ৯ গোল করে নতুন ইতিহাসও গড়েছেন এমবাপ্পে। এতদিন নকআউটে সর্বোচ্চ ৮টি করে গোলের রেকর্ড ছিল ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও ও লিওনিদাসের। সেই রেকর্ড ভেঙে এখন এককভাবে শীর্ষে উঠে এসেছেন ফরাসি তারকা।

 

খেলাটি সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের এই থ্রেডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়