শিরোনাম
◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০২:৪৫ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাভার্টজের গোলে সমতায় ফিরল জার্মানি, খেলাটি সরাসরি দেখুন

কাই হাভার্টজের দুর্দান্ত হেডে করা গোলে ম্যাচে সমতায় ফিরেছে জার্মানি। বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বোস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও ৫৪ মিনিটে হাভার্টজের গোলে ১-১ সমতা ফেরায় ইউরোপের দলটি।

রাউন্ড অব ১৬-এ জায়গা নিশ্চিত করতে জয় ছাড়া বিকল্প নেই—এমন সমীকরণ নিয়েই মাঠে নামে দুই দল। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল জার্মানির। প্রথমার্ধে ৭৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি পাঁচটি শট নিলেও গোলের দেখা পায়নি তারা।

খেলার ধারার বিপরীতে ৪২ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। জার্মানির একটি কর্নার ক্লিয়ার করার পর দুর্দান্ত এক স্লাইড ট্যাকলে বলের দখল ধরে রাখেন জর্জ কাসেরেস। এরপর মিগুয়েল আলমিরন ও মাতিয়াস গালারজার চমৎকার সমন্বয়ে গড়ে ওঠা আক্রমণে গালারজার নিখুঁত ক্রসে সময়মতো উঠে হেডে বল জালে জড়ান জুলিও এনসিসো। ম্যানুয়েল নয়্যারের নাগালের বাইরে চলে যাওয়া সেই হেডেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি।

তবে বিরতি থেকে ফিরে দ্রুতই জবাব দেয় জার্মানি। ম্যাচের ৫৪ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের নিখুঁত ক্রসে দারুণ এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ। তার এই গোলে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে এবং শেষ ষোলোয় ওঠার লড়াই আরও জমে ওঠে।

জার্মানি একাদশ: ম্যানুয়েল নয়্যার (গোলরক্ষক), জশুয়া কিমিখ, আন্তোনিও রুডিগার, জোনাথন তাহ, ব্রাউন, মেচা, আলেকজান্ডার পাভ্লোভিচ, লেরয় সানে, ডেনিজ উনদাভ, ফ্লোরিয়ান উইর্টজ, কাই হাভার্টজ।

প্যারাগুয়ে একাদশ: গিল (গোলরক্ষক), আলোনসো, কানালে, গোমেজ, কাসেরেস, জুলিও এনসিসো, মাতিয়াস গালারজা, আন্দ্রেস কুবাস, বোবাদিল্লা, মিগুয়েল আলমিরন, গ্যাব্রিয়েল আভালোস।

আজকের খেলাটি সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের এই থ্রেডে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়