শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র এবার মাঠের বাইরেও বড় মনের নজির দেখালেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে জরুরি উদ্ধার ও মানবিক ত্রাণ তৎপরতায় তিনি আড়াই লাখ মার্কিন ডলার বা তিন কোটি টাকা দান করেছেন।

ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম এল সুমারিও-র প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই অর্থ দিয়ে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি সহায়তার ব্যবস্থা করা হবে।

এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে।’ তিনি আশা প্রকাশ করেন, এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটু শক্তি ও স্বস্তি দেবে।

রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। একের পর এক আফটারশকে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনেরও বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজারের বেশি পরিবার। আন্তর্জাতিক মানবিক সংস্থা ও বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

এদিকে ৩৪ বছর বয়সী নেইমার এখন বিশ্বকাপ খেলছেন। চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ মিস করেছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে বিকল্প খেলোয়াড় হিসেবে নেমে মাঠে ফেরেন। নকআউট পর্বের আগে এই প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরের জন্য বড় স্বস্তির বিষয়।

 

  • সর্বশেষ