শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচে এমি মার্তিনেসকে পাওয়া নিয়ে স্বস্তিতে আর্জেন্টিনা

আইসল্যান্ডের বিপক্ষে আজকের প্রীতি ম্যাচ ঘিরে আর্জেন্টিনা দলের মনোযোগ থাকলেও কোচিং স্টাফের বড় নজর এখন চোটে থাকা ফুটবলারদের অগ্রগতিতে। লিয়ান্দ্রো পারেদেস, হুলিয়ান আলভারেস ও এমিলিয়ানো মার্তিনেসের পুরোপুরি দলে যোগ দেওয়াই এখন বাকি।

তবে সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গোলরক্ষক মার্তিনেসের পুনর্বাসন প্রক্রিয়াকে।
অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালের আগে ডান হাতের অনামিকায় চিড় ধরেছিল মার্তিনেসের।

সেই ফাইনাল জিতলেও এরপর থেকে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। সাম্প্রতিক দিনগুলোতে দলের সঙ্গে অনুশীলন করলেও গ্লাভস ছাড়াই কাজ করেছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
চোটের কারণে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি মার্তিনেস। আগামীকাল ইউরোপিয়ান দল আইসল্যান্ডের বিপক্ষেও থাকছেন না তিনি।

তবে আর্জেন্টিনা কোচিং স্টাফের জন্য স্বস্তির খবর, আর বেশি দিন তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে না।
সোমবার সংবাদ সম্মেলনে মার্তিনেসের অবস্থা নিয়ে বিস্তারিত জানান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘শুক্রবার তার ব্যান্ডেজ খুলে দেওয়া হতে পারে। যদি সেখানে ক্যালাস তৈরি হয়ে থাকে, তাহলে তাকে আরও বেশি চাপ দিয়ে অনুশীলন করানোর জন্য সেটি ভালো লক্ষণ হবে।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এমি মার্তিনেসকে পাওয়া নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। তবে কোনো কারণে তিনি খেলতে না পারলে প্রথম বিকল্প হিসেবে আছেন জেরোনিমো রুলি।

হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার গোলপোস্ট সামলেছিলেন হুয়ান মুসো। এবার আইসল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পাবেন রুলি। বিশ্বকাপের আগে গোলরক্ষক পজিশনে বিকল্পদের প্রস্তুত রাখার পরিকল্পনাও তাই এগিয়ে নিচ্ছে আর্জেন্টিনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়