শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৭:৪০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব রেকর্ড ভাঙতে আসছে ২০২৬ বিশ্বকাপ, ফুটবলে ঘটবে ৫ ঐতিহাসিক ঘটনা

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় পর্দা উঠতে যাচ্ছে ফুটবল ইতিহাসের বৃহত্তম ও সবচেয়ে ব্যতিক্রমী বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই আসরটি আগের সব সংস্করণের চেয়ে সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে এই মেগা ইভেন্টের ৫টি মূল বৈশিষ্ট্য পাঠকদের জন্য তুলে ধরা হলো

৪৮ দলের নতুন রূপরেখা: কাতার বিশ্বকাপের ৩২ দলের প্রথা ভেঙে এবারই প্রথম ৪৮টি দেশ অংশ নিচ্ছে। ফলে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে এবং টুর্নামেন্টের স্থায়িত্ব হবে ৩৯ দিন।

তিন দেশের যৌথ আয়োজন: ফুটবল ইতিহাসে এই প্রথম ছেলেদের বিশ্বকাপ যৌথভাবে তিনটি দেশে অনুষ্ঠিত হচ্ছে। ১৬টি আয়োজক শহরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে নকআউটের সিংহভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইতিহাসের পাতায় এজটেকা স্টেডিয়াম: মেক্সিকো সিটির বিখ্যাত এজটেকা স্টেডিয়াম বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজনের রেকর্ড গড়তে যাচ্ছে। ১৯৭০ সালে পেলে ও ১৯৮৬ সালে ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের এই ঐতিহাসিক ভেন্যুতেই বসবে উদ্বোধনী আসর।

Advertisement

ভয়ানক গরমের শঙ্কা: জুন-জুলাইয়ের তীব্র তাপমাত্রা ও আর্দ্রতা এবার খেলোয়াড় ও দর্শকদের জন্য বড় উদ্বেগের কারণ। 'ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন' (WWA)-এর রিপোর্ট অনুযায়ী, প্রায় এক-চতুর্থাংশ ম্যাচ বিপজ্জনক গরমের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে ফিফা বিশেষ কুলিং ব্রেকের কথা ভাবলেও বিশেষজ্ঞরা একে অপর্যাপ্ত বলছেন।

ফাইনালে ‘সুপার বোল’ স্টাইল বিনোদন: আমেরিকার জনপ্রিয় 'সুপার বোল'-এর আদলে এবার বিশ্বকাপের ফাইনালের হাফ-টাইমে (মধ্যবর্তী বিরতি) জমকালো লাইভ কনসার্টের ব্যবস্থা করছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের এই ফাইনালে শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS) মাঠ কাঁপাবেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

 

  • সর্বশেষ