শিরোনাম
◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল!

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন জার্মা‌ন তারকা আলেকজান্ডার জাভেরেভ

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ অপেক্ষা, খুব কাছে গিয়েও বারবার স্বপ্নভঙ্গের বেদনা- সব হতাশা এবার দূর হলো লালচে মাটির কোর্টে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা ফ্লাভিও কবোল্লির প্রবল প্রতিরোধ ভেঙে দিয়ে ফরাসি ওপেন জিতলেন আলেকজান্ডার জাভেরেভ।

রোববারের (৭ জুন) ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে জাভেরেভ ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-১ গেমে জয় পান। ম্যাচটি স্থায়ী হয় চার ঘণ্টারও বেশি সময়। এর আগে তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি জাভেরেভ। তবে চতুর্থবার আর হতাশ হতে হয়নি তাকে। ম্যাচ শেষে আবেগে কোর্টেই শুয়ে পড়েন ২৯ বছর বয়সি এই জার্মান তারকা।

ফাইনালের শুরু থেকেই দারুণ খেলেন জাভেরেভ। প্রথম সেট সহজেই জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান ২৪ বছর বয়সি কোবোলি। এরপর তৃতীয় সেট জিতে আবার এগিয়ে যান জাভেরেভ। চতুর্থ সেট টাইব্রেকারে জিতে ম্যাচে সমতা ফেরান ইতালিয়ান খেলোয়াড়। কিন্তু শেষ সেটে আর কোনো সুযোগ দেননি জাভেরেভ।

বিশ্বের দুই নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাস চোটের কারণে টুর্নামেন্টে খেলতে না পারা এবং শীর্ষ বাছাই ইয়ানিক সিনারের আগেভাগে বিদায় নেয়ায় জাভেরেভের শিরোপা জয়ের সম্ভাবনা আরও বেড়ে যায়। এই জয়ে প্রায় ৩০ বছর পর জার্মানির কোনো পুরুষ খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়লেন। এর আগে ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন জার্মান কিংবদন্তি বরিস বেকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়