শিরোনাম
◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল!

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

স্পোর্টস ডেস্ক : ইরাক ৪০ বছর পর আবার ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। প্লে-অফে বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেন তারকা স্ট্রাইকার আইমেন হুসেন। তাঁর গোলেই ইতিহাস গড়ে বিশ্বকাপের টিকিট পেয়েছিল ইরাক। তবে যুক্তরাষ্ট্রে পৌঁছনোর পর কাহানি মে টুইস্ট। শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে নামার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা আইমেন হুসেনকে আলাদা করে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর মোবাইল ফোনও পরীক্ষা করা হয়।

একই ঘটনায় আরও কঠোর পরিস্থিতির মুখে পড়েন দলের অফিশিয়াল ক্যামেরাম্যান তালাল সালাহ। তাঁকে ১০ ঘণ্টার বেশি সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শেষ পর্যন্ত তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। -- আজকাল

ইরাক ফুটবল দলের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরে নামার পরপরই এই দুই সদস্যকে আলাদাভাবে নিয়ে যাওয়া হয় এবং তাঁদের ব্যক্তিগত ডিভাইসও তল্লাশি করা হয়। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ইরাক ফুটবল সংস্থা কিংবা সংশ্লিষ্ট ফুটবলারদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও এ বিষয়ে মন্তব্য করেনি।

এদিকে বিশ্বকাপ শুরুর ঠিক আগে এ ঘটনার মধ্যেও ভোর থেকেই শিকাগো বিমানবন্দরে ভিড় করেন ইরাকি সমর্থকরা। পতাকা হাতে তাঁরা ফুটবলারদের স্বাগত জানান, ছবি তোলেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশ্বকাপে ইরাক রয়েছে ‘গ্রুপ আই’-এ। তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়