শিরোনাম
◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল!

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ১০:৩৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় চাকরি হারাচ্ছেন পাকিস্তান টেস্ট দ‌লের কোচ!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে পাকিস্তান ক্রিকেটে। দেশটির সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের দায়িত্ব নিয়ে পুনর্বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরপরই পাকিস্তানের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক অধিনায়ক সরফরাজ। তবে তার প্রথম দায়িত্বেই বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারায় পাকিস্তান। এমন হতাশাজনক ফলের পর তাকে সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়েছে।

পিসিবির সম্ভাব্য পরিকল্পনায় নতুন টেস্ট প্রধান কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক অধিনায়ক ইউনিস খান। পাকিস্তানের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার ইউনিস ১০ হাজারের বেশি টেস্ট রান করেছেন এবং অতীতে জাতীয় দলের বিভিন্ন দায়িত্বও পালন করেছেন।

অন্যদিকে, সরফরাজকে পাকিস্তান শাহিনস দলের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজও গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকায় ফিরতে পারেন। তাকে আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক এবং জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শুধু কোচিং স্টাফ নয়, নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে। সিরিজ ব্যর্থতার কারণে বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার পরিবর্তে অলরাউন্ডার সালমান আলী আগাকে টেস্ট দলের নতুন অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়