শিরোনাম
◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল!

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আলজেরিয়া বিশ্বকাপে ফেরায় কোচের চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক : উত্তর আমেরিকায় বিশ্বকাপ অভিযান শুরু করার আগে কোচভ্লাদিমির পেতকোভিচকে পুরস্কৃত করেছে আলজেরিয়া। বিশ্ব মঞ্চে টানা দুই আসর অনুপস্থিত থাকা দলটিকে এবার টিকেট এনে দেওয়া কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে তারা।

এবারের বিশ্বকাপের পরই ৬২ বছর বয়সী পেতকোভিচের সঙ্গে আলজেরিয়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন আরও দুই বছর দলটির সঙ্গে কাজ করবেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর কথা রোববার জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। -- বি‌ডি‌নিউজ

২০২৪ সালের ফেব্রুয়ারিতে পেতকোভিচ দায়িত্ব নেওয়ার পর পুরো বদলে গেছে আলজেরিয়া। তার কোচিংয়ে খেলা ২৮টি ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে হেরেছে দলটি; জয় পেয়েছে ২১টিতে আর ড্র হয়েছে চারটি।

২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আলজেরিয়া। পেতকোভিচের হাত ধরেই বিশ্ব মঞ্চে খেলার অপেক্ষার অবসান হলো তাদের। ২০২১ ও ২০২৩ সালের আফ্রিকান কাপ অব নেশন্সের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আলজেরিয়া। বসনিয়ার পেতকোভিচের কোচিংয়ে ২০২৫ সালের আসরে কোয়ার্টার-ফাইনালে খেলে তারা।

শুধু তাই নয়, পেতকোভিচের সময়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৩তম স্থান থেকে ২৮তম স্থানে এবং আফ্রিকার দলগুলোর মধ্যে সপ্তম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে আলজেরিয়া।
আগামী ১৭ জুন আর্জেন্টিনার বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে আলজেরিয়া। ‘জে’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ জর্ডান এবং অস্ট্রিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়