শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৩ কোটি টাকায় বিশ্বকাপ প্রচারের সত্ত্ব কিনছে বিটিভি

দেশে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন। এ জন্য বিটিভিকে গুনতে হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। এই অর্থের অনুমোদন দিয়েছে সরকার।

রবিবার (৭ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিভি কর্তৃক ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের এই প্রস্তাবটি প্রথম অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। সেখানে নীতিগত অনুমোদন পাওয়ার পর তা সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে তা অনুমোদন দিয়েছে।

এর ফলে দেশের ফুটবলপ্রেমীরা সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভির মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করার সুযোগ পাবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়