শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক : ‌বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে হন্ডুরা‌সের বিরু‌দ্ধে ভা‌লোভা‌বেই প্রস্তু‌তি সার‌লো আ‌র্জেন্টিনা। এদিন দারুণ এক ম‌্যাচ উপহার দি‌লো তারা। প্রথমার্ধে সফল স্পট কিকে দলকে এগিয়ে নিলেন লাউতারো মার্তিনেস। দ্বিতীয়ার্ধে তার দারুণ পাসেই ব‍্যবধান দ্বিগুণ করলেন জুলিয়ানো সিমেওনে। অধিনায়ক লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেসসহ প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই হন্ডুরাসকে সহজে হারাল আর্জেন্টিনা।

টেক্সাসের কাইল ফিল্ডে বাংলাদেশ সময় রোববার সকালে শুরু হওয়া ম‍্যাচে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। এই ম‍্যাচে রক্ষণ নিয়ে খুব একটা ভাবতে হয়নি তাদের। 

এদি‌কে বি‌ডি‌নিউজ জানায়, একাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। আগুস্তিন জিয়াইয়ের ক্রসে লাউতারো মার্তিনেসের শট ফেরান গোলরক্ষক এদ্রিক মেনহিভার।

৩৩তম মিনিটে একটুর জন‍্য জালের দেখা পাননি জিওভানি লো সেলসো। ক্রসবারে লেগে বল ফেরে মাঠে। ওই বল দখলের লড়াইয়ে নিকোলাস তাগলিফিয়াকোকে ফাউল করেন ক্রিস্তোফার মেলেনদেস। পেনাল্টি পায় আর্জেন্টিনা।

৩৭তম মিনিটে সফল স্পট কিকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। ঠিক দিকেই ঝাঁপ দেন মেনহিভার কিন্তু গতির সঙ্গে পেরে ওঠেননি তিনি। দেশের হয়ে ইন্টার মিলান স্ট্রাইকারের এটি ৩৭তম গোল।

৪৩তম মিনিটে লো সেলসোর শট ঠেকিয়ে ব‍্যবধান ধরে রাখেন মেনহিভার। দুই মিনিট পর খুব কাছ থেকে সিমেওনের শটও ব‍্যর্থ করে দেন তিনি।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি বক্সের ভেতর থেকে লিসান্দ্রো মার্তিনেসের দারুণ বাইসাইকেল কিক একটুর জন‍্য লক্ষ‍্যে থাকেনি। বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান থিয়াগো আলমাদা। তবে বিপজ্জনক জায়গা থেকেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তরুণ ফরোয়ার্ড।

৫০তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন আলমাদা। ডি বক্সে অরক্ষিত ছিলেন তিনি। হাতে সময়ও ছিল প্রচুর। তবুও তাড়াহুড়ায় ঠিকঠাক শট নিতে পারেননি, অনেক দূর দিয়ে বেরিয়ে যায় বল।

চার মিনিট পর ব‍্যবধান দ্বিগুণ করেন সিমেওনে। মার্তিনেসের দারুণ ব‍্যাকহিলে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার। দেশের হয়ে এটি তার দ্বিতীয় গোল।

৬৩তম মিনিটে এক সঙ্গে তিনটি বদল করেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। এর একটিতে লিসান্দ্রো মার্তিনেসের জায়গায় নামেন ক্রিস্তিয়ান রোমেরো। গত ১৩ এপ্রিল চোট পাওয়ার এই প্রথম মাঠে নামলেন টটেনহ‍্যাম হটস্পার অধিনায়ক।

পরে দুই দলই আরও অনকেগুলো বদল করে। এতে অনেকটাই মন্থর হয়ে যায় খেলার গতি। কোনো দলই তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি এই সময়ে।

আগামী বুধবার বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম‍্যাচে আইসল‍্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে তা‌দের প্রথম ম‍্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়