শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : লড়াই হ‌লো সমা‌নে সমান, ম‌্যাচ জিত‌লো ব্রা‌জিল। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (৭ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের ওহিও'র হান্টিংটন ব্যাংক ফিল্ডে মিশরের মুখোমুখি হয় সেলেসাওরা। 

ম্যাচের শুরুতেই ব্রাজিল এগিয়ে যায়। ৭ মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি মিশর। মাত্র কয়েক মিনিট পর ব্রাজিল অধিনায়ক মারকুইনিওসের ভুল ব্যাকপাসের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরান মোস্তাফা জিকো।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর বিরতির পরপরই আবারও এগিয়ে যায় ব্রাজিল। ৫২ মিনিটে রাফিনিয়ার নিখুঁত পাস থেকে জোরালো শটে জাল খুঁজে নেন তরুণ তারকা এন্ড্রিক। তার এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

বিশ্বকাপের আগে নিজেদের কৌশল পরীক্ষা করে দেখতে উভয় দলই আনে একাধিক পরিবর্তন। ম্যাচের শেষ দিকে মিশর সমতা ফেরানোর জন্য চাপ সৃষ্টি করলেও ব্রাজিলের রক্ষণভাগ তা সামলে নেয়।

এদিকে, মিশর হারলেও দলের গোলরক্ষক মোস্তাফা শোবেইর ছিলেন উজ্জ্বল। ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিসহ ব্রাজিলের একাধিক আক্রমণ ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

এই ম্যাচে আবারও প্রমাণ হয়েছে, আন্তর্জাতিক ফুটবলে শক্তির ব্যবধান ক্রমেই কমছে। বড় দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠছে তুলনামূলক কম শক্তিশালী দলগুলো। তবে, বিশ্বকাপের আগে এই জয় ব্রাজিলকে আত্মবিশ্বাস জোগাবে। 

অপর‌দি‌কে ম‌্যা‌চের ফলাফল ব্রা‌জিল পে‌লেও মিশর শ‌ক্তি প্রমান ক‌রে‌ছে বিশ্বকা‌পের মূলপ‌র্বে যে কো‌নো দ‌লের বিরু‌দ্ধে তারা লড়াই ক‌রে জেতা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়