শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত কোন দলের হাতে উঠবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে নানা আলোচনা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিবিদদের অংশগ্রহণে পরিচালিত এক জরিপে উঠে এসেছে ভিন্নধর্মী পূর্বাভাস। তাদের মতে, আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিততে পারে ফ্রান্স।

বার্তা সংস্থা রয়টার্সের উদ্যোগে পরিচালিত এ জরিপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১৬০ জন অর্থনীতিবিদ অংশ নেন।

গত ১১ মে থেকে ৫ জুন পর্যন্ত চলা এই জরিপে অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে ৩১ শতাংশ ভোট পেয়েছে স্পেন। জরিপে ফ্রান্স ও স্পেনের পর সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর রয়েছে পর্তুগাল ও ইংল্যান্ড।

ফ্রান্স শিরোপা জিতলে দেশটির প্রধান কোচ দিদিয়ের দেশম নতুন এক কীর্তি গড়বেন। ১৯৩৮ সালের পর প্রথম কোচ হিসেবে তিনি দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন। একই সঙ্গে খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপজয়ী বিরল ব্যক্তিত্বদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করবেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার—দুই ক্ষেত্রেই সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে। সবচেয়ে বড় চমক দেখাতে পারে কোন দল—এ প্রশ্নে জরিপে শীর্ষে রয়েছে নরওয়ে। অংশগ্রহণকারী ২১ শতাংশ অর্থনীতিবিদ দেশটিকে সম্ভাব্য অঘটন সৃষ্টিকারী দল হিসেবে উল্লেখ করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান।

অন্যদিকে বিশ্বকাপের সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স করতে পারে এমন দলের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ব্রাজিল।

জরিপে অংশ নেওয়া প্রায় এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদের মতে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়েই সবচেয়ে বেশি হতাশ হতে পারেন সমর্থকরা। এ তালিকায় ব্রাজিলের পর রয়েছে জার্মানি ও ইংল্যান্ড। সেরা গোলরক্ষকের সম্ভাব্য দাবিদার হিসেবে আলোচনায় রয়েছেন ফ্রান্সের মাইক মাইনিয়া, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ এবং স্পেনের উনাই সিমন।

এদিকে বিশ্বকাপের নতুন উদীয়মান তারকা হিসেবে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই তিনি বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

জরিপে অংশ নেওয়া অধিকাংশ অর্থনীতিবিদ জানিয়েছেন, তাদের পূর্বাভাসের ভিত্তি ছিল পরিসংখ্যানের চেয়ে ফুটবল সম্পর্কে ব্যক্তিগত ধারণা ও অন্তর্দৃষ্টি। ৭৩ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তাদের সিদ্ধান্ত মূলত নিজস্ব অনুভূতি ও ফুটবল জ্ঞান থেকে এসেছে।

তবে জরিপে উঠে এসেছে একটি মজার তথ্যও। অংশগ্রহণকারীদের ৬০ শতাংশের বেশি মনে করেন, অর্থনীতি বা মূল্যস্ফীতির গতিপ্রকৃতি অনুমান করার চেয়েও বিশ্বকাপের ফলাফল সঠিকভাবে পূর্বাভাস দেওয়া অনেক বেশি কঠিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়