শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ১২:২৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আজ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের প‌রিচালনা পর্ষদ নির্বাচন 

স্পোর্টস ডেস্ক : আজ ৭ জুন রোববার বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের (বি‌সি‌বি) প‌রিচালনা পর্ষদ নির্বাচন। আগের নির্বাচনগুলো রাজধানীর কোন পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলেও এবার হবে বিসিবি কার্যালয়েই। সকাল ১০ টায় শুরু হবে ভোট গ্রহণ। সন্ধ্যায় জানা যাবে ফল। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন সামনে রেখে শনিবার বিকেল থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠেছে। ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার।
নির্বাচন প্রক্রিয়া শেষ করতে বিসিতে তিনটি আলাদা জোন বানানো হয়েছে।

জোন-১: বিসিবি ম্যানেজমেন্ট অফিসের দ্বিতীয় তলার অভ্যর্থনা কক্ষ হতে ভোট কেন্দ্র (বিসিবি বোর্ড রুম) পর্যন্ত।

জোন-২: বিসিবি একাডেমী ভবন।
জোন-৩: বিসিবি মিডিয়া সেন্টার।

advertisement

তালিকাভূক্ত ভোটার (কাউন্সিলর) জোন-২ (বিসিবি একাডেমী ভবন) থেকে তাদের নিজ নিজ 'কাউন্সিলর পরিচয়পত্র এবং অ্যাক্রিডিটেশন কার্ড' সংগ্রহপূর্বক ভোটকেন্দ্রে (জোন-১)-এ ভোট প্রদান করবেন।

'কাউন্সিলর পরিচয়পত্র এবং অ্যাক্রিডিটেশন কার্ড' সংগ্রহকেন্দ্র জোন-২ (বিসিবি একাডেমী ভবন) আগামী ০৭ই জুন, ২০২৬ তারিখ ভোটগ্রহনের পূর্ব হতে ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত খোলা থাকবে।

ভোটগ্রহণ কার্যক্রমের স্বচ্ছতা রক্ষার্থে ভোটগ্রহণ কার্যক্রম বিসিবি মিডিয়া সেন্টার (জোন-৩)-এ সরাসরি সম্প্রচার করা হবে।

নির্বাচনে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। যেখানে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ৮ জন।

বাকি ১৫ জনের মধ্যে ১২ জন নির্বাচিত হবেন ক্লাব ক্যাটাগরি থেকে। যেখানে ১২ পদের বিপরীতে প্রার্থী ১৬ জন।

এই তালিকায় আছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, ফায়াজুর রহমানের মতো সংগঠকরা।

বাকি ৩ জন আসবেন জেলা ও বিভাগ থেকে। যেখানে খুলনা বিভাগ থেকে ২ জন ও বরিশাল বিভাগ থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। খুলনায় আছেন ৩ জন প্রার্থী এবং বরিশালে ২ জন।

বাকি বিভাগগুলো থেকে আগেই বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন (চট্টগ্রাম), আব্দুল কাইয়ুম চৌধুরি (সিলেট), মীর শাকরুল আলম সীমান্ত ও মির্জা ফয়সল আমীন (রাজশাহী), সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা)।

  • সর্বশেষ