শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ১১:৩০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনাকে বড় ধাক্কা, স্বপ্নভঙ্গ বালের্দির

বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগেই বড় এক ধাক্কা খেলো আর্জেন্টিনা শিবির। অনুশীলনে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন অলিম্পিক মার্শেইয়ের আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

আজ রাতে টেক্সাসের মাঠে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে, আলবিসেলেস্তেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেশনে ডান পায়ের পেশিতে বড় ধরনের চোট পান তিনি।
মার্শেইয়ের এই সেন্টার-ব্যাক গত রাতের অনুশীলন সেশনটি চোটের কারণে শেষ করতে পারেননি।

পরবর্তীতে তাঁর মেডিকেল পরীক্ষা করানো হলে পেশিতে গুরুতর 'টিয়ার' ধরা পড়ে। চোটের গভীরতা এতটাই বেশি যে, বিশ্বকাপ শুরু হওয়ার আগে তাঁর পুরোপুরি ফিট হয়ে ওঠার কোনো সম্ভাবনাই নেই।

আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম 'টিওয়াইসি স্পোর্টস' জানিয়েছে, এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই কোচ লিওনেল স্কালোনি এবং তার কোচিং স্টাফ বালের্দিকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
বালের্দির আকস্মিক বিদায়ে তাঁর পরিবর্তে এখন কাকে দলে নেওয়া হবে, তা নিয়ে ইতিমিধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রাথমিক দলে থাকা ৫৫ জন খেলোয়াড়ের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। আর এই দৌড়ে বদলি ডিফেন্ডার হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন বোর্নমাউথের মার্কোস সেনেসি।

আগামী ১৬ই জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু হবে। তার আগে চোটে থাকা খেলোয়াড়দের সুস্থ করে তোলা, পারফরম্যান্সের ধার বাড়ানো এবং নতুন কোনো চোটের ধাক্কা এড়ানোই ছিল আলবিসেলেস্তেদের মূল লক্ষ্য। এমন মুহূর্তে ২৭ বছর বয়সী বালের্দির ছিটকে যাওয়াটা স্কোয়াডের রক্ষণভাগের জন্য বড় একটি ক্ষতি। কাতার বিশ্বকাপেও ঠিক একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল আর্জেন্টিনাকে; যদিও সেবার হুয়াকিন কোরেয়া এবং নিকোলাস গনসালেস চোট নিয়ে ক্যাম্পে যোগ দেওয়ার পর দল থেকে বাদ পড়েছিলেন।

বোকা জুনিয়োর্সের একাডেমি থেকে উঠে আসা লিওনার্দো বালের্দি আর্জেন্টিনা দলে মূলত একজন নির্ভরযোগ্য বিকল্প সেন্টার-ব্যাক হিসেবে জায়গা পেয়েছিলেন। ফ্রান্সের লিগ ওয়ানে মার্শেইয়ের হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর পর, স্কালোনির ভাবনায় তিনি ছিলেন ক্রিস্টিয়ান রোমেরোর যোগ্য বিকল্প। ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়া এবং জাতীয় দলে নিয়মিত পারফর্ম করার সুবাদেই ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা পাকা করেছিলেন তিনি। প্রস্তুত হচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ মঞ্চে নিজেকে মেলে ধরতে।

তবে গত রাতের পেশির চোট তার সেই স্বপ্নকে পুরোপুরি চুরমার করে দিল। এই চোট থেকে সেরে উঠতে বালের্দির কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। যার অর্থ দাঁড়ায়, আগামী ২৭শে জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগমুহূর্তে হয়তো তিনি ফিট হতেন যা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য টুর্নামেন্টের মাঝে বড্ড ঝুঁকিপূর্ণ। আর সে কারণেই কোনো রকম ঝুঁকি না নিয়ে বালের্দিকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর অফিশিয়াল বদলির নাম ঘোষণা করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন বালের্দি। পেরু ও চিলির বিপক্ষে এবং গুয়াইয়াকিলে ইকুয়েডরের মুখোমুখি হওয়া ম্যাচে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব ছিল তার কাঁধেই। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত সব মিলিয়ে ১১টি ম্যাচ খেলেছেন মার্শেইয়ের এই ডিফেন্ডার। অবশ্য পেশির পুরোনো চোটের কারণে আলবিসেলেস্তেদের খেলা গত কয়েকটি প্রীতি ম্যাচেও মাঠে নামা হয়নি তার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়