শিরোনাম
◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা ◈ কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন ◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০২:৪৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের  ফুটবল ভক্তদের সুখবর, বিশ্বকাপ দেখাবে যে তিন টিভি

ফুটবল বিশ্বকাপ কীভাবে দেখব—গত কদিন ধরেই বাংলাদেশের ফুটবল ভক্তরা এমন অনিশ্চয়তার মধ্যে ছিলেন। অবশেষে কেটেছে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সংকট। সময় টিভি, বিটিভি, টি-স্পোর্টস—দেশের এই তিন টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।

ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে যাচ্ছে সময় টিভি, বিটিভি, টি-স্পোর্টস। এ লক্ষ্যে চুক্তি হয়ে গেছে বলে একটি সূত্রে জানা গেছে। তাতে করে বাংলাদেশে ফুটবল সম্প্রচার নিয়ে আর কোনো সমস্যাই থাকছে না।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড, ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচারস্বত্ব কিনেছিল। স্থানীয়ভাবে তা বিক্রি করতে ব্যর্থ হয়ে চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, এ সময়ে বাংলাদেশ কার্যত কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান ছাড়াই পড়ে যায়। জানা গেছে, স্বত্বমূল্য ৩০ লাখ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৩৭ কোটি টাকা থেকে ৪৯ কোটি টাকার মধ্যে। আর স্প্রিংবক প্রাথমিকভাবে দাবি করেছিল ১ কোটি ২৩ লাখ ডলার (১৫১ কোটি ২০ লাখ টাকা)।

সময় টিভি, বিটিভি, টি-স্পোর্টসের পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। বাংলালিংকের ওটিটি সেবা টফি, গ্রামীণফোনের বায়োস্কোপে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। ৩৯ দিনের টুর্নামেন্টে ১০৪ ম্যাচ হবে ১৬ স্টেডিয়ামে। এই ১৬ স্টেডিয়ামের ১১টিই যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডার তিন ও দুই ভেন্যুতে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। নিউজার্সিতে ১৯ জুলাই হবে ফাইনাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়