শিরোনাম
◈ জোরপূর্বক শ্রম ইস্যু: বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে ১০-১২.৫% শুল্ক চায় যুক্তরাষ্ট্র ◈ এক দল ব‌্যক্তি‌কে বাংলাদেশে ঠেলে পাঠা‌নোর চেষ্টা, বেনাপোল সীমান্তে কী হচ্ছে ◈ আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ: আদালতকে স্বপ্না ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি,  ক্রো‌য়ে‌শিয়া‌কে ২-০ গো‌লে হারা‌লো বেলজিয়াম, অপর ম‌্যা‌চে মর‌ক্কোর সহজ জয়  ◈ মাদক প্রতিরোধে কক্সবাজারে ডগ স্কোয়াড নামানোর পরিকল্পনা পুলিশের ◈ ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইপিএল নিয়ন্ত্রণে বেশি ক্ষমতা দিয়ে ফেলেছিলাম: ললিত মোদি ◈ বিশ্বকা‌পে ইরানের ম্যাচে বাড়তি নিরাপত্তা দি‌বে যুক্তরাস্ট্র ◈ কোন সংকটের আভাস দিলেন প্রধানমন্ত্রী? ◈ দীর্ঘমেয়াদি ভিসাধারীদের জন্য যে নতুন নিয়ম জারি করল ভারত সরকার ◈ এখন থেকে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে: অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগা‌নিস্তান হোম সি‌রিজ খেল‌বে ভারতের মা‌টি‌তে ভার‌তেরই বিপ‌ক্ষে

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে হোম সিরিজ বলতে আমরা বুঝি দেশের মাটিতে বিদেশি কোন দলের বিরুদ্ধে খেলা। কিন্তু দৃশ্য যদি এমন হয় যে, স্বাগতিক দেশ নিজেই সফরকারী দেশে গিয়ে হোম সিরিজ খেলবে তবে কেমন হবে বিষয়টি? এবার আফগানিস্তানের ক্ষেত্রে সেই অদ্ভুত কিন্তু বাস্তব চিত্রই দেখা যেতে পারে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তান তাদের ‘হোম’ সিরিজ খেলবে ভারতের মাটিতেই, প্রতিপক্ষ আবার স্বয়ং ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লিতে, ১৩, ১৬ ও ১৯ সেপ্টেম্বর। -- ডেইলি ক্রিকেট

আফগানিস্তান দীর্ঘদিন ধরেই নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না পারায় সংযুক্ত আরব আমিরাত ও ভারতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। এবারও সেই ধারাবাহিকতায় দিল্লিকেই বেছে নেওয়া হয়েছে তাদের হোম সিরিজের জন্য।

চলতি বছরই আফগানিস্তান ভারতের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে যেখানে ভারত স্বাগতিক থাকবে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে সেই ভূমিকাই উল্টে যাবে—আফগানিস্তান হবে স্বাগতিক, ভারত সফরকারী দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়