শিরোনাম
◈ ‘কাকে দিয়ে হাদিকে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে’ ◈ ‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল ◈ চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ◈ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের আবেদনে সাড়া দিল ইউএনসিডিপি ◈ গণসমর্থন হারিয়ে যেভাবে চলছে আওয়ামী লীগ ◈ আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি  ◈ নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি ◈ মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, চাপ কমাতে পুনর্গঠন পরিকল্পনা ◈ শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক ◈ ‘ডলার ধর্ষণ করেছে, তাকে ধরেন, আমি জবাই করছি’— আদালতে নেওয়ার পথে সোহেলের দাবি

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। শিরোপা জয়ের স্বপ্ন বুকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো’র তথ্যমতে, সোমবার রাতে (স্থানীয় সময়) নিউজার্সির উদ্দেশে সান্তোস স্ট্রাইকারকে নিয়ে উড়াল দিয়েছে দেশটির বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা। ঐতিহাসিক মারাকানায় পানামার বিপক্ষে ৬-২ গোলের বিশাল জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করেই আটলান্টিকের ওপারে পাড়ি জমালেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। -- এন‌টি‌ভি

দল ঘোষণার পর চূড়ান্ত তালিকায় নিজের নাম দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর দীর্ঘ বিরতি, এরপর চোটের সঙ্গে লড়াই—সব মিলিয়ে এই বিশ্বকাপ যাত্রা নেইমারের জন্য এক আরাধ্য স্বপ্ন। চোটের ক্ষত নিয়েই সতীর্থদের সঙ্গে বিশ্বকাপের বিমানে চড়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিমানের ভেতর সতীর্থদের সঙ্গে একটি ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘সবাই মিলে।

যদিও পুনর্বাসন প্রক্রিয়ার কারণে নেইমার কবে মাঠে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। তবে দেশের জার্সিতে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে নামার জন্য তিনি যে সর্বোচ্চ চেষ্টা করবেন, তা ভক্তদের অজানা নয়। ছবিতে তিনি জাতীয় দলের স্কোয়াডের পাশাপাশি ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে থাকা একটি বিশ্বকাপ ট্রফির ছবিও শেয়ার করেছেন। রাফিনিয়াও একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘চলো সবাই মিলে।

নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হওয়া বিমানে ছিলেন মোট ২৩ জন ফুটবলার। বাকি তিন তারকা—পিএসজির মার্কিনিয়োস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও গ্যাব্রিয়েল মাগালায়েস বর্তমানে দলের সঙ্গে নেই। ৩০ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থাকায় তারা বর্তমানে নিজ নিজ ক্লাবের সঙ্গে রয়েছে। সেখান থেকে তারা সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।

বিশ্বকাপে যাওয়ার আগে নিজেদের আঙিনায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচটিতেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। যদিও চোটের কারণে নেইমার সেই ম্যাচ খেলেননি, তবুও মারাকানার গ্যালারি জুড়ে বারবার ভেসে এসেছে তার নাম। বিমানবন্দরেও ভক্তদের অটোগ্রাফ নেওয়ার প্রবল আগ্রহ আর প্রিয় খেলোয়াড়দের এক নজর দেখার জন্য ছিল উপচে পড়া ভিড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়