শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ সালে অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচিতে পরিবর্তন এনেছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগে ২০২৭ সালের জুন-জুলাই মাসে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন সেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

আইসিসির সাম্প্রতিক ত্রৈমাসিক সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আট দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। তবে সময়সূচি পরিবর্তনের কারণ সম্পর্কে আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

নতুন সূচির কারণে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নারী দলের নির্ধারিত সাদা বলের সিরিজের আংশিক সময়গত সংঘর্ষ তৈরি হতে পারে। নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার কথা ২৭ ফেব্রুয়ারি এবং তা চলবে ৭ মার্চ পর্যন্ত। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে আগেই অবহিত করা হয়েছে এবং তারা সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে।

এদিকে, আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির নতুন একটি সংস্করণ পরীক্ষামূলকভাবে চালুরও অনুমোদন দিয়েছে। চলতি বছর ১০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নেবে পাঁচটি পূর্ণ সদস্য (ফুল মেম্বার) দেশ এবং পাঁচটি সহযোগী (অ্যাসোসিয়েট) সদস্য দেশ। দলগুলো র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচিত হবে। গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে কেবল শীর্ষ অ্যাসোসিয়েট দলগুলো অংশ নিয়েছিল এবং শিরোপা জিতেছিল থাইল্যান্ড।

একই সভায় ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়াও অনুমোদন করেছে আইসিসি। পাকিস্তানে অনুষ্ঠিতব্য ওই আসরে মোট ১২টি দল অংশ নেবে। এর মধ্যে ১০টি দল সরাসরি সুযোগ পাবে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দল, স্বাগতিক পাকিস্তান এবং ৬ জুলাই ২০২৬ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে থাকা পরবর্তী সেরা দল সরাসরি মূল পর্বে খেলবে। বাকি দুটি দল আঞ্চলিক বাছাইপর্ব এবং ১০ দলের বৈশ্বিক বাছাই প্রতিযোগিতা পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেবে।

  • সর্বশেষ