শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৩:৩২ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার লঙ্কান প্রিমিয়ার লিগ মাতাবে যে বাংলাদেশি ক্রিকেটাররা  

স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে শ্রিলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। অংশ নেয়া ৫ দল ড্রাফট থেকে বেছে নিয়েছে নিজেদের পছন্দের সব ক্রিকেটার। সব মিলিয়ে এবার এলপিএল মাতাবেন ৫ জন বাংলাদেশি ক্রিকেটার।

বিদেশী ২৪২ জন এবং দেশীয় ১৭৯ জন ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত হওয়া ড্রাফটে ছিল ৩০ বাংলাদেশি ক্রিকেটারের নাম। তবে ড্রাফট থেকে দল পেয়েছেন মাত্র দুজন বাংলাদেশি। হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস। আর মেহেদী হাসান মিরাজকে নিয়েছে গল গ্যালেন্টস।

এর আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদকে দলে ভেড়ায় জাফনা কিংস। এছাড়া, উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসকে নিজ দলে যুক্ত করে গল গ্যালেন্টস।

  • সর্বশেষ