শিরোনাম
◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে ৩ গোলে হারিয়ে গ্রুপসেরা ভারত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। তবে আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জেতায় ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা পেতে সমস্যা হয়নি পিটার বাটলারের শিষ্যদের।

‘বি’ গ্রুপে একটি জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে বাংলার বাঘিনীরা। সেমিফাইনালে তাদের সামনে ‘এ’ গ্রুপের রানার্স আপ নেপাল।

দিনের অন্য ম্যাচে এ মাঠে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে, গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে গত তিন আসরের রানার্সআপ নেপাল। ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে গেছে ভুটান। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার ভারত খেলবে ভুটানের সাথে। বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের।

প্রসঙ্গত, মালদ্বীপের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্যদিকে, ভারত তাদের যাত্রা শুরু করে মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাই ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মারিয়া-আনিকাদের। তবে সেই সমীকরণ মেলাতে পারলেন না তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়