শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছরই ভারতীয় জার্সিতে বড়‌দের স‌ঙ্গে খেল‌বেন বৈভব! ৩০ জনের প্রাথমিক দলেও তার নাম

স্পোর্টস ডেস্ক : আইপিএল অভিযান এবারের মতো শেষ। ব্যাট হাতে একের পর এক নজির গড়েছে বৈভব সূর্যবংশী। এবার জাতীয় দলে খেলার স্বপ্নপূরণ হতে চলেছে তার! সূত্রের খবর, আইপিএলের পর জাতীয় দলে বৈভবকে রাখা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন নির্বাচকরা। ইতিমধ্যেই সম্ভাব্য ৩০ জনকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে। সেখানে রয়েছে ১৫ বছরের তরুণ তুর্কির নামও।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। গতবারের এশিয়াড থেকে সোনা জিতে ফিরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবারও সেই সাফল্য ধরে রাখতে চায় মেন ইন ব্লু। সূত্রের খবর, আইপিএল শেষ হতেই সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। ইতিমধ্যেই অলিম্পিক অ্যাসোসিয়েশনের হাতে এশিয়ান গেমসের জন্য ৩০ জনের নাম তুলে দিয়েছে বোর্ড। সেই তালিকায় রয়েছে বৈভবের নাম। এই ৩০ জনের মধ্যে থেকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে হবে তরুণ তুর্কিকে।

আসলে এশিয়ান গেমস চলাকালীনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলবে ভারত। মূলত সিনিয়র ক্রিকেটাররাই সে সিরিজে খেলবেন। সেকারণে এশিয়াডের দলে শুভমান গিলকে রাখা হয়নি। প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকে হয়তো এশিয়াডে পাঠানো হবে না, তাঁরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন। জশপ্রীত বুমরাহকেও রাখা হয়েছে এই প্রাথমিক তালিকায়। তবে আগামী দিনে ভারতের টি-২০ পরিকল্পনা থেকে সূর্যকুমার যাদবকে সম্ভবত পুরোপুরি ছেঁটে ফেলা হবে। এশিয়াডের প্রাথমিক দলেও নেই তিনি।

এশিয়াডের এই প্রাথমিক দলে বহু ক্রিকেটার এমন আছেন যাঁরা ভারতের জার্সিতে নিয়মিত ওয়ানডে অথবা টি-২০ খেলেন। শেষ পর্যন্ত কাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলানো হবে এবং কাদের এশিয়াডে পাঠানো হবে, এখনও স্পষ্ট নয়। তবে বৈভবকে সম্ভবত রাখা হবে এশিয়াডের চূড়ান্ত স্কোয়াডে। জাতীয় দলে জার্সিতে খেলার স্বপ্ন চলতি বছরেই পূরণ হতে পারে বিহারের বিস্ময় কিশোরের। তবে তাঁর ফিল্ডিং নিয়ে যথেষ্ট সমালোচনার জায়গা রয়েছে। সেটাতেই আটকে যেতে পারে তাঁর আন্তর্জাতিক অভিষেকের স্বপ্ন।

  • সর্বশেষ