শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা‌ঠে তরুণ ক্রিকেটার বৈভবের দাপটে  মুগ্ধ অমিতাভ বচ্চন, আন‌ন্দে কাঁদ‌লেনও তি‌নি  

স্পোর্টস ডেস্ক : পর পর দুটো ম্যাচে হাতছাড়া সেঞ্চুরি। বৈভব সূর্যবংশী, দলের বিপদের দিনে একাই ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু শেষপর্যন্ত ফাইনালে যাওয়া হল না রাজস্থান রয়্যালস-এর এই বিস্ময় বালকের। শুক্রবার রাতে কোয়ালিফায়ার ২-এ গুজরাট টাইটান্সের কাছে হেরে যাওয়ায় বৈভবের আইপিএল অভিযানের ইতি ঘটে। মাত্র তিন রানের জন্য এদিনও শতরান ছুঁতে পারল না বৈভব। ম্যাচশেষে টুপির আড়ালে মুখ ঢেকে হাপুস নয়নে কাঁদতে থাকে সে। আর কিশোর ব্যাটারের এহেন ক্যামেরাবন্দি আবেগঘন মুহূর্ত দেখে অশ্রুসিক্ত গোটা দেশ! যে ক্যারিশমা দেখে কলম থামিয়ে রাখতে পারলেন না খোদ অমিতাভ বচ্চনও। এক ১৫ বছর বয়সি ক্রিকেটারের জন্য মনখারাপ দেশবাসীর। 

এমন দৃশ্য কেউ কখনও দেখেছে? কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু- সব দলের ভক্তদের এক করে দিয়েছে বৈভব সূর্যবংশী। কান্না যে ছোঁয়াচে, তা বৈভবের জন্য ফের প্রমাণিত হল। ফাইনালে দেখা যাবে না তাকে। রাজস্থান সমর্থকদের মনখারাপ হওয়া খুব স্বাভাবিক। কিন্তু দেশের সব ক্রিকেট ভক্তও ফাইনালে বৈভবকে ‘মিস’ করবে। ১৫ বছর বয়সে যা যা করা সম্ভব নয়, তার সব কটা করেছে সে। ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান। গড় প্রায় পঞ্চাশ। ৭২টা ছক্কা। চারবার ম্যাচের সেরা। এলিমিনেটরে ৯৭, কোয়ালিফায়ারে ৯৬। বাইশ গজে বৈভবের এহেন ‘প্রাচুর্যে’ মুগ্ধ অমিতাভ বচ্চনও।

 নিজের কৌশোরকালের স্মৃতি আউড়ে এক্স হ্যান্ডেলে বিগ বি লিখেছেন, ‘সূর্যবংশী— ১৫ বছর বয়সি আমাদের অভূতপূর্ব সূর্য, এই বয়সে তো আমরা মার্বেল বা গিল্লি-ডান্ডাও ঠিকমতো খেলতে পারতাম না!’ বিগ বি’র এহেন পোস্টে চোখ ভিজেছে নেটবাসিন্দাদেরও।

কারও মন্তব্য, ‘আমি আইপিএলের খুব বড় ভক্ত নই, তাই কে হারল আর কে জিতল, তাতে আমার কিছু যায় আসে না… তবে আজ রাজস্থান রয়্যালসের হারে আমার একমাত্র আক্ষেপ হল, আমরা বৈভব সূর্যবংশীর ব্যাটে আর কোনও ইনিংস দেখার সুযোগ পাব না।’ কেউ বা শাহেনশাকে মনে করালেন, ‘স্যর, গিল্লি-ডান্ডাই হল ক্রিকেটের জননী। আর বৈভব সূর্যবংশী ভবিষ্যতের ক্রিকেটের নায়ক। আজ দুর্ভাগ্যবশত রাজস্থান রয়্যালস হেরেছে ঠিকই, কিন্তু আমাদের সূর্যবংশী জিতেছে। সূর্যবংশীর এই দুর্ধর্ষ পারফরম্যান্সের নেপথ্যে রয়েছে ওর বাবার ত্যাগ, সাধনা আর কঠোর পরিশ্রম। ওকে স্যালুট জানানো উচিত সকলের।

বৈভবের অল্পের জন্য সেঞ্চুরি মিস! এই শতরান ছুঁতে না পারার দুঃখ যেন শুধু তার একার নয়, গোটা দেশের। বৈভবের আইপিএল অভিযান শেষের পর এবার দেখার কবে জাতীয় দলে অভিষেক হয়। তবে নিজের সেঞ্চুরি নিয়ে খুব একটা চিন্তিত সে ছিল না। শুক্রবার ম্যাচের আগেও বলেছিল, “যদি দল জেতে, তাহলে সেঞ্চুরি না করলেও চলবে।” যা কিনা খাঁটি টিমম্যানের পরিচয়। যদিও কোয়ালিফায়ার ২-এ দলও জেতেনি। সামনের বছর ‘ইউনিভার্স বেবি বস’ যে মাঠে আরও বিধ্বংসী হয়ে উঠবে, সে কথা বলাই বাহুল্য!

  • সর্বশেষ