শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কোচ আ‌র্নে স্লটকে বরখাস্ত করলো লিভারপুল 

স্পোর্টস ডেস্ক : মাত্র ২ বছর লিভারপু‌লে প্রধান কো‌চের দা‌য়িত্বপালন ক‌রে‌ছেন আর্নে স্লট। এই সম‌য়ের ম‌ধ্যে কোচ কর্মকর্তা‌দের মন ভরা‌তে পা‌রেন‌নি। ফ‌লে বরখাস্ত করেছে লিভারপুল। ৪৭ বছর বয়সী এই ডাচ কোচ প্রথম মৌসুমেই দলকে ২০তম লিগ শিরোপা জিতিয়েছিলেন। তবে দ্বিতীয় মৌসুমে লিভারপুলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রিমিয়ার লিগে তারা পঞ্চম স্থানে শেষ করে।

তার উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন সদ্য বোর্নমাউথ ছাড়ার ঘোষণা দেওয়া কোচ আন্দোনি ইরাওলা।
এই দায়িত্ব নিয়ে আলোচনার জন্য ইতোমধ্যে স্প্যানিশ কোচের সঙ্গে যোগাযোগ করেছে লিভারপুল। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করলেও লিভারপুল লিগ শেষ করেছে ৬০ পয়েন্ট নিয়ে, যা ২০১৫-১৬ মৌসুমের পর তাদের সর্বনিম্ন পয়েন্ট। চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে তারা ২৫ পয়েন্ট পিছিয়ে ছিল।

লিভারপুলের মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) এক বিবৃতিতে বলা হয়, “ক্লাব হিসেবে এটি যে আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত ছিল, তা বলাই বাহুল্য। আর্নে লিভারপুলে থাকার সময়ে গুরুত্বপূর্ণ, অর্থবহ এবং সবচেয়ে বড় কথা, সফল অবদান রেখেছেন।”

“তিনি যা অর্জন করেছেন, তার জন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তার কর্মনিষ্ঠা, অধ্যবসায় ও দক্ষতা আরও একবার প্রমাণ করেছে যে তিনি নিজের ক্ষেত্রে একজন শীর্ষস্থানীয় নেতা।”

Advertisement

এর আগে লিভারপুল বলেছিল, প্রধান কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। তবে গত সপ্তাহে মৌসুম শেষ হওয়ার পর পরিস্থিতি মূল্যায়ন করে ক্লাব কর্তৃপক্ষ মনে করেছে, পরবর্তী ধাপে আরও আক্রমণাত্মক, দ্রুতগতির ও আগ্রাসী ফুটবল প্রয়োজন।

স্লটকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন এফএসজির প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস এবং লিভারপুলের ক্রীড়া পরিচালক রিচার্ড হিউজ। ৪৩ বছর বয়সী ইরাওলাকে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় কোচদের একজন হিসেবে ধরা হয়। আক্রমণাত্মক ফুটবলের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

হিউজ যখন বোর্নমাউথের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, তখনই ইরাওলাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালে হিউজ লিভারপুলে যোগ দিতে বোর্নমাউথ ছাড়েন। বোর্নমাউথ লিভারপুলের মাত্র এক ধাপ নিচে এবং তিন পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করে, যা তাদের আগামী মৌসুমের ইউরোপা লিগে জায়গা এনে দিয়েছে।

ইউর্গেন ক্লপ ২০২৪ সালে নয় বছরের দায়িত্ব শেষে অ্যানফিল্ড ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন স্লট।

  • সর্বশেষ