শিরোনাম
◈ জাতিসংঘের প্রতিবেদন ‘অত্যন্ত ভুল তথ্যে ভরা’, ১,৪০০ মৃত্যুর হিসাব প্রত্যাহারের দাবি শেখ হাসিনার! ◈ শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,ঢাকা ১৬ টি স্থানে বস্ত্র বিতরনে অংশ নিবেন ◈ ট্রাম্পের গলফ প্রকল্পে ভাঙছে কবরস্থান, জমি ছাড়তে নারাজ কৃষকেরা, ক্ষোভে ফুঁসছে ভিয়েতনামের গ্রামবাসী ◈ ট্রাম্পের দেওয়া যে ২ শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ◈ ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ৬ হাজার ৪৭৩টি ইসরায়েলি বাড়ি: জেরুজালেম পোস্ট ◈ আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএস‌জি মু‌খোমু‌খি ◈ বর্ষায় গো-খাদ্যের ভরসা যমুনার চর, ঘাসের হাটে মিলছে কৃষকের স্বস্তি ◈ পথ দেখাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরা : প্যারিসে অধ্যাপক ইউনূস ◈ বিশ্বমঞ্চে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা জাতিসংঘের ◈ বিশ্বকা‌পের গ্রুপ প‌র্বে বেলজিয়ামের সামনে মিশর-ইরান ও নিউজিল্যান্ড চ্যালেঞ্জ

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৯:৩৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের মাঝেই স্পন্সরশী‌পের কাছ থে‌কে ১২ কোটি টাকার প্রস্তাব পে‌লেন বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট এমনই এক খেলা, যেখানে খ্যাতির সঙ্গে সঙ্গে অর্থও আসে। আর সেই খ্যাতি অর্জিত হয় নিখাদ প্রতিভায়। যার উজ্জ্বল উদাহরণ বিহারের ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। আইপিএল কাঁপানো এই তরুণ প্রতিভা এখন ক্রিকেট দুনিয়ার অন্যতম চর্চিত নাম। শুনলে চমকে যাবেন, তার কাছে ইতিমধ্যেই এসেছে বছরে ১২ কোটির স্পনসরশিপের প্রস্তাব।

এবারের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে সূর্যবংশী তার ব্যাটের ‘বৈভব’ দেখিয়েছে। ৬৮০ রান এবং ২৪০-রও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে সে শুধু টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকই নয়, অনেকের অন্যতম পছন্দের ক্রিকেটারও হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানের বোলারদের বিরুদ্ধে তার আগ্রাসী ব্যাটিং নজর কেড়েছে সবার।

তার এই উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাজারমূল্যও। ‘ক্রিক ব্লগার’-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ব্যাট স্পনসর থেকে বছরে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করছে এই কিশোর। তবে চুক্তিতে আরও ভালো প্রস্তাব এলে তা ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সূত্রের খবর, বর্তমান চুক্তির মেয়াদ শেষের পথে। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি বড় কর্পোরেট সংস্থা, বিশেষ করে টায়ার নির্মাতা সংস্থাগুলি, তাকে স্পনসর করার আগ্রহ দেখিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিক সংস্থা তার পেছনে বড় অঙ্কের বিনিয়োগে প্রস্তুত।

এই চুক্তি বাস্তবায়িত হলে ক্রিকেটে স্পনসরশিপের চেহারায় বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, “ঋষভ পন্থ যদি একটি ফরম্যাট খেলেও বছরে ৮ কোটি পেতে পারেন, তাহলে সূর্যবংশীর মতো ব্যাটসম্যানের মূল্য যে আকাশছোঁয়া হবে, তা বলাই বাহুল্য।” তবে অনেকেই মনে করছেন, এত তাড়াতাড়ি এই মূল্যায়ন কিছুটা বাড়াবাড়ি হতে পারে। যদিও প্রতিবেদনে স্পষ্ট, এই তরুণ প্রতিভাকে ঘিরে বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী একাধিক সংস্থা ইতিমধ্যেই প্রস্তুত। ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি, খুব অল্প সময়েই বাণিজ্যিক দুনিয়াতেও নিজের জায়গা পাকাপাকি করে ফেলছেন বৈভব, এমনটাই মনে করছে ক্রিকেটমহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়