শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তানদল থে‌কে রিজওয়ানকে বাদ দেওয়ার কারণ জানালেন কোচ মাইক হেসন

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেট কিপার এই ব্যাটারের বাদ পড়া নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন দেশটির সাদা বলের হেড কোচ মাইক হেসন। রিজওয়ানের পরিবর্তে পাকিস্তানের স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটার রোহাইল নাজির। মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে 'বিকল্প' ক্রিকেটার খুঁজে বের করতে রিজওয়ানকে বাদ দিয়েছে পিসিবি। 

সাংবাদিকদের হেসন বলেন, ‘এই সিরিজের কথা যদি বলি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে বেশ কিছু পরিবর্তন এনেছিলাম, এবং মোহাম্মদ রিজওয়ান তখনও সেই স্কোয়াডে ছিলেন। আর এই (অস্ট্রেলিয়া) সিরিজে আসার আগে আমরা আরও গোটা চারেক পরিবর্তন করেছি।

হেসন আরও যোগ করেন, ‘কারণ আগামী ১৮ মাসের মধ্যে আমাদের একটি বিশ্বকাপ রয়েছে। তাই আমাদের হাতে কী কী বিকল্প আছে, তা খেলোয়াড়দের ধরন ও পারফরম্যান্সের দিক থেকে আমাদের খতিয়ে দেখতে হবে। আর এই সিদ্ধান্তটি নির্বাচক প্যানেল যৌথভাবেই নিয়েছে।

 পাকিস্তানের সাবেক অধিনায়ক রিজওয়ান ২০২৪ সালের শেষের দিকে দায়িত্ব নেওয়ার পর ঘরের বাইরে পাকিস্তানকে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতিয়েছিলেন। ২০২৫ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারার পর রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় পিসিবি। 

 হেসন বলেন, ‘আমি যখন (কোচ হিসেবে) দায়িত্ব নিই, রিজওয়ান তখন টি-টোয়েন্টি স্কোয়াডেই ছিলেন না; অধিনায়ক থাকার তো প্রশ্নই আসে না। ফলে আমি আসার পর থেকে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন না। আর ওয়ানডের কথা যদি বলেন, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ সফরে মোহাম্মদ রিজওয়ান অধিনায়ক হিসেবেই শুরু করেছিলেন। কিন্তু সেই সিরিজ শেষে আমাদের মনে হয়েছে যে নেতৃত্বে একটা পরিবর্তন আনা দরকার; কারণ আমরা বিগত ১২ মাসে মাত্র দুটি ম্যাচ জিতেছিলাম। অর্থাৎ, দল হিসেবে আমাদের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক ছিল না।

হেসন আরও বলেন, ‘এখানে আপনাকে মূলত দুটি জিনিস দেখতে হবে, প্রথমত খেলোয়াড়ের ব্যক্তিগত পরিসংখ্যান, এবং দ্বিতীয়ত দলগত পারফরম্যান্সকে কীভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। সব মিলিয়েই আমাদের মনে হয়েছিল যে, অধিনায়কত্বের জায়গায় একটা পরিবর্তন আনা প্রয়োজন।

  • সর্বশেষ