শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৮:৫১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের ক্রীড়া মন্ত্রণাল‌য়ের ঘোষণা

অ‌লি‌ম্পিক গেম‌সে দেশের সুনাম নষ্ট কর‌লে কড়া শাস্তি খেলোয়াড়দের, জেল হবে কোচেদেরও!

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াক্ষেত্রকে ড্রাগমুক্ত করতে যুগান্তকারী পদক্ষেপ ভার‌তের ক্রীড়া মন্ত্রণাল‌য়ের। এবার থেকে ডোপিংকেও ফৌজদারি অপরাধ হিসেবে শ্রেণিভুক্ত করা হচ্ছে। এতদিন ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়া ক্রীড়াবিদদের নির্বাসিত করা হত। কিন্তু ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হলে শুধু ক্রীড়াবিদ নয়, এই পুরো চক্রের নেপথ্যে থাকা ব্যবসাটাকে নির্মূল করা যাবে।

সেটাই মূলত লক্ষ্য ক্রীড়ামন্ত্রণাল‌য়ের। নিজের দেশে অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। সেখানে ডোপিং একটা বড় সমস্যা। এতদিন শাস্তি পেতেন শুধু ক্রীড়াবিদরা। কিন্তু তাঁদের যারা ড্রাগ সরবরাহ করতেন, তাদের শাস্তি দেওয়ার কোনও সুর্নিদিষ্ট আইন ছিল না। অধিকাংশ ক্ষেত্রে পুরো তদন্ত প্রক্রিয়া উপর-উপর শেষ করে ফেলা হত। কিন্তু এর পিছনে এক বিরাট চক্র কাজ করছে। যা আসলে একটা সংগঠিত ব্যবসা। ডোপিং কেলেঙ্কারি ফাঁস হলে ক্রীড়াবিদরা শাস্তি পেতেন, কিন্তু ব্যবসায়ীরা বেঁচে গিয়ে অন্য কোনও ক্রীড়াবিদকে লক্ষ্য করতেন। এবার গোড়ায় কোপ বসাতে চাইছে ক্রীড়মন্ত্রণালয়।

নতুন প্রস্তাবিত পরিকল্পনায়, নিষিদ্ধ দ্রব্য কেনা, বেচা বা বিতরণ করা একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া সাপোর্ট স্টাফদেরও জবাবদিহি করতে হবে। যদি কোনও কোচ বা চিকিৎসক ক্রীড়াবিদদের নিষিদ্ধ ওষুধ দেন, তারা ফৌজদারি অভিযোগের সম্মুখীন হতে পারেন। অনেক সময় অর্থের বিনিময়ে নিষিদ্ধ ওষুধের বিজ্ঞাপন দেওয়া হয়। সেগুলোও বন্ধ করা হবে।

তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য। ফৌজদারি আইনের আওতায় আসার অর্থ এই নয় যে ক্রীড়াবিদদের জেলে পাঠানো হবে। মাদক চক্রগুলোকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু শুধুমাত্র একটি ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়া বা ডোপিং-বিরোধী নিয়ম ভাঙার জন্য তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে না বা জেলে পাঠানো হবে না।

ক্রীড়াবিদদের ক্ষেত্রে একটা স্পষ্ট সীমারেখা টেনে দেওয়া হয়েছে। ড্রাগস ব্যবহার করলে তাঁদের নির্দিষ্ট শৃঙ্খলারক্ষা কমিটির অধীনে পাঠানো হবে। সেই প্যানেলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কাকে নিষিদ্ধ করা হবে বা কাকে অযোগ্য ঘোষণা করা হবে, সেটা এই কমিটি ঠিক করবে।

নতুন নিয়ম প্রবর্তনের মূল লক্ষ্য হল তরুণ ও উদীয়মান ক্রীড়া প্রতিভাদের সুরক্ষা দেওয়া। কম বয়সে কোচের চাপে ড্রাগস নিতে ক্রীড়াবিদরা বাধ্য হন। ধরা পড়লে ক্রীড়াবিদ শাস্তি পান, কোচ বেঁচে যান। তাই খেলোয়াড়ের সঙ্গে যুক্ত কারও কাছে নিষিদ্ধ ওষুধ পাওয়া গেলে, তাঁকে আরও কঠিন শাস্তি দেওয়া হবে। তবে কিছু ব্যতিক্রম থাকছে। যেমন চিকিৎসার জন্য অনেক ওষুধ গ্রহণ করতে হয়। যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ও অতিপ্রয়োজনে কোনও ওষুধ নিতে হয়, তার জন্য আইনি সুরক্ষা দেওয়া হবে। সেক্ষেত্রে ডাক্তার ও চিকিৎসার সঙ্গে যুক্তরা ফৌজদারি আইনের আওতায় পড়বেন না।

  • সর্বশেষ