শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ১১:১৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ওয়ান‌ডে সিরিজের খেলা শুরু বেলা ১১টায়

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের ম্যাচ শুরুর সময় নির্ধারণ করেছে । নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের মতো এই সিরিজের ওয়ানডেগুলোও সকাল ১১টায় শুরু হবে।

রোববার এক বিবৃতিতে সফরের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি শুরুর কথা জানায় বিসিবি। সিরিজ খেলতে আগামী ৫ জুন দেশে আসবে অস্ট্রেলিয়া দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেগুলো ৯, ১১ ও ১৪ জুন মাঠে গড়াবে। এই সিরিজ দিয়ে ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে নামবে অজিরা। ২০১১ সালে অনুষ্ঠিত সবশেষ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকরা।

এই সিরিজ শেষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। সেখানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। ১৭, ১৯ ও ২১ টি-টোয়েন্টি তিনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশে অস্ট্রেলিয়া সবশেষ টি-টুয়েন্টি খেলেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের সিরিজটি স্বাগতিকরা জেতে। পরে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।

সিরিজ শেষে ২২ জুন দেশ ছাড়বে সফরকারীরা। এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে দিনের আলোয় শুরু করার কথা জানিয়েছিল বিসিবি।

  • সর্বশেষ