শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ লিগের শিরোপা ঘরে তুলেছে  স্করচার্স। এ‌দিন স্টিভ স্মিথের ঝড় থামিয়ে সিডনি সিক্সার্সকে অল্পতে থামিয়েছিল পার্থ স্করচার্স। ছোট লক্ষ্য তাড়ায় ৬ উইকেটের জয়ে তারা এ কৃ‌তিত্ব অর্জন ক‌রে।

রোববার পার্থে ১৫তম আসরের বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ১৩২ রানে অলআউট হয় সিডনি। জবাবে ১৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পার্থ।

বিগ ব্যাশের নয়টি আসরে ফাইনালে ওঠা পার্থ স্করচার্সের এটি ষষ্ঠ শিরোপা। দ্বিতীয় সর্বোচ্চ তিনটি শিরোপা জিতেছে সিডনি সিক্সার্স। --- অলআউট স্পোর্ট

টস হেরে ব্যাটিংয়ে নামা সিডনির শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে ড্যানিয়েল হিউজের বিদায়ে ভাঙে ৭ রানের উদ্বোধনী জুটি। সঙ্গীর বিদায়ের পর ব্যাট হাতে ঝড় তোলেন স্মিথ। তবে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং তারকার ইনিংস থামে ১৩ বলে ৩ চার ও এক ছক্কায় ২৪ রান করে।

সিডনিকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্মিথ এবারের আসরে ছয় ইনিংসে ১৬৮ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেন। দুটি ফিফটির সঙ্গে হাঁকান একটি সেঞ্চুরি।

তার বিদায়ের পর সিক্সার্সের হয়ে আর কেউ ঝড়ো ইনিংস খেলতে পারেননি। ২৪ রান করে ফেরেন জশ ফিলিপি ও অধিনায়ক মোজেস হেনরিকসের দুজনই। তিনটি করে উইকেট নেন জাই রিচার্ডসন ও ডেভিড পাইন।

ছোট লক্ষ্য তাড়ায় ৮০ রানের উদ্বোধনী জুটিতে পার্থের জয়ের ভিত গড়ে দেন মিচেল মার্শ ও ফিন অ্যালেন। নবম ওভারে অ্যালেনকে (৩৬) ফিরিয়ে এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। পরের ওভারে অ্যারন হার্ডিকে (৫) তুলে নিলেও পার্থকে চাপে ফেলতে পারেনি সিডনি।

মার্শের ৪৪ রানের পর জশ ইংলিসের অপরাজিত ২৯ রানের সুবাদে ১৭ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়