শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে দুই শিশুর মৃত্যু

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতন চলছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি হাট খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন, খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের ছেলে সুমি (২)।

রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, কোভিড ১৯ মোকাবেলা করতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করেন। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। খেলাধুলার একসময়ে বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এসময় সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়রা বেসিনটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ধসে পড়েছে বলে অভিযোগ করছেন।

  • সর্বশেষ