শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:১১ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচনার মধ্যেই সৌদি আরবে ‘বাংলাদেশ’ দলের হয়ে খেললেন সাকিব

২০২৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ ভারতের কানপুরে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। একই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশেই ফিরতে পারেননি তিনি। টাইগারদের জার্সিতেও পাননি খেলার ডাক। সম্প্রতি আবারও এই অলরাউন্ডারকে দলে ভেড়ানোর আভাস দিয়েছে বিসিবি। 

বিসিবি জানিয়েছে, ফিটনেস সাপেক্ষে নির্বাচক প্যানেল ডাকতে পারে সাকিবকে। এদিকে, জাতীয় দলে না খেললেও খেলার মধ্যেই আছেন তিনি। সম্প্রতি, সৌদি আরবের ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যালে ‘বাংলাদেশ’ নামক দলের হয়ে মাঠে নেমেছেন তিনি। 

ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যালে আয়োজক সৌদি আরব ক্রিকেট ফেডারেশন। ২০ জানুয়ারি শুরু হয়ে ১০ দলের টুর্নামেন্টটি শেষ হয় ২৩ তারিখে। এই টুর্নামেন্টেই খেলেছেন এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

সাকিব ছাড়াও এই টুর্নামেন্টে খেলেছেন একসময় জাতীয় দল কাঁপানো সব ক্রিকেটার। যদিও বর্তমানে তারা জাতীয় দলে ফেরার মতো অবস্থায় নেই। তাদের মধ্যে আছেন- পাকিস্তানের শোয়েব মালিক, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, শ্রীলঙ্কার ইসুরু উদানা ও জীবন মেন্ডিস, ভারতের স্টুয়ার্ট বিনি ও ইরফান পাঠান ও অস্ট্রেলিয়ার বেন কাটিং। 

ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যাল কোনো স্বীকৃত ক্রিকেট টুর্নামেন্ট নয়। স্বীকৃত ক্রিকেটে সাকিব সবশেষ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টুয়েন্টিতে খেলেছেন। সেখানে এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচে বল হাতে ৩ উইকেট আর ব্যাট হাতে ১১৫ রান করেন এই বাঁহাতি। 

 

  • সর্বশেষ