শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু একসময় ‘মা.দ.কের আড্ডাখানা ও বে.শ্যা.খানা’ ছিল: জামায়াত নেতা (ভিডিও)

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান। 

তিনি দাবি করেন, ডাকসু একসময় “মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা” ছিল এবং ইসলামী ছাত্রশিবির সেটির অবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়েছে।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিঁড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় মো. শামীম আহসান বলেন, “যে ডাকসু মাদকের আড্ডাখানা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল- ইসলামী ছাত্রশিবির তা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই বাংলাদেশ থেকে সকল অন্যায়, চাঁদাবাজি ও দুর্নীতি উৎখাত করতেও জামায়াতে ইসলামী সক্ষম।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের নাজাতের জন্য। তাই সকল ভয়ভীতি ও রক্তচক্ষু উপেক্ষা করে ঈমানের শক্তিতে বলীয়ান হয়ে আগামী দিনে ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আপনাদের সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ।”

জনসভায় উপস্থিতদের উদ্দেশ্যে তিনি বলেন, “ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পক্ষে যারা ভোট দিয়েছে, তাদের বাবা-মায়েরা তো এই গ্রামেরই মানুষ। যদি ডাকসুতে ছাত্রশিবির নেতৃত্বে যেতে পারে, তাহলে আগামী দিনে জামায়াতে ইসলামীও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে। ইনশাআল্লাহ।”

বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান বলেন, “আমি বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা ছিল, ইসলামী ছাত্রশিবির সেগুলোর সমাধান করেছে।” 

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বেশ্যাখানা’ বলেছেন কি না এমন প্রশ্ন করা হলে তিনি মোটরসাইকেলে আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদেও সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়