শিরোনাম
◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:০৪ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের মিচেল কাঁপিয়ে দিল ওয়ানডে র‍্যাঙ্কিং, কোহলি নেমে চার নম্বরে

দীর্ঘ সাড়ে চার বছর পর ওয়ানডে ক্রিকেটের শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু দুর্ভাগ্য এই ভারতীয় ক্রিকেটারের। মাত্র এক সপ্তাহের মধ্যেই যে তার সিংহাসন হারিয়ে ফেলেছেন। আজ নতুন করে আইসিসি ঘোষিত র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটি দখল করে নিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার খুব কাছে আফগান অলরাউন্ডার রশিদ খান।

ভারতের মাটিতেই এখন দাপট দেখাচ্ছেন ড্যারিল মিচেল। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তার দল ২-১ ব্যবধানে হারিয়েছে ভারতকে। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মিচেল এবং কোহলি দুজনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। মিচেলের ১৩১ বলে ১৩৭ রানের জবাবে কোহলি খেলেন ১০৮ বলে ১২৪ রানের ইনিংস। ম্যাচটা ৪১ রানে জিতেছে মিচেলের নিউজিল্যান্ডই। এবার র‍্যাঙ্কিংয়েও কোহলিকে টপকে শীর্ষে উঠলেন ড্যারিল মিচেল।

এছাড়া চার নম্বরে নেমে গেছেন কোহলির সতীর্থ ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তিনে উঠেছেন আফগানিস্তানের ইবরাহিম জাদরান। এছাড়া শীর্ষ দশে ঢুকেছেন আরেক ভারতীয় লোকেশ রাহুল। ১ ধাপ এগিয়ে ১০ম স্থানে আছেন রাহুল। তাকে জায়গা করে দিতে গিয়ে ১ ধাপ পিছিয়ে ১১তম স্থানে চলে গেছেন শ্রেয়াস আইয়ার।

এর বাইরে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে রয়েছেন তিনি। স্বদেশী উইল ইয়ং ১০ ধাপ এগিয়ে রয়েছেন ৪৪তম স্থানে। ৪ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে রয়েছেন আরেক কিউই মাইকেল ব্রেসওয়েল।

ওয়ানডেতে অলরাউন্ডারদের মধ্যে ১৪ ধাপ এগিয়ে ৩১ নম্বরে রয়েছেন গ্লেন ফিলিপস। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বোলারদের মধ্যে ৪ ধাপ পিছিয়ে ৭ম স্থানে নেমে গেছেন ভারতের কুলদীপ যাদব। ৬ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল। ভারতের হার্শিত রানা এগিয়েছেন ২৭ ধাপ, রয়েছেন ৫০তম স্থানে। এছাড়া ১৫ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে রয়েছেন আর্শদ্বীপ সিং। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান, দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের জফরা আর্চার।

টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। দুইয়ে রয়েছেন ২ ধাপ উন্নতি করা আফগান তারকা রশিদ খান। আরেক আফগান স্পিনার মুজিব উর রহমান ২ ধাপ এগিয়ে রয়েছেন ১৪ নম্বরে। ব্যাটারদের মধ্যে ৫ ধাপ এগিয়েছেন আফগান ওপেনার ইবরাহিম জাদরা, আছেন ১৫তম স্থানে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়