শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:৫০ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সান্ডারল‌্যা‌ন্ডে আর্সেনালের হোঁচট, চেলসির জয়

স্পোর্টস ডেস্ক : শ‌ক্তিশালী আ‌র্সেনাল এবার আর হা‌লে পা‌নি পে‌লো না। অ‌নেক চেষ্টা ক‌রেও তারা জ‌য়ের দেখা পায়‌নি। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রা‌তে স্টেডিয়াম অব লাইটে সফরকারী আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্ডারল্যান্ড। 

প্রথমার্ধে দানিয়েল বালার্ডের গোলে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে বুকায়ো সাকা সেই গোল শোধের পর লিয়ান্দ্রো ত্রোসার্দের গোলে জয়ের স্বপ্ন দেখছিল গানাররা। কিন্তু যোগ করা সময়ে ব্রায়ান ব্রবির গোলে এক পয়েন্ট ছিনিয়ে নেয় সান্ডারল্যান্ড।

এই ম্যাচে ড্র করে ১১ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চারে আছে সান্ডারল্যান্ড। সমান ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠে আর্সেনালই আধিপত্য দেখিয়েছে। কিন্তু স্রোতের বিপরীতে গোল করে চমকে দেয় স্বাগতিকরা। ডি-বএক্সে নর্দি মুকিয়েলের হেড পাস বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোল করেন বালার্ড।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় আর্সেনাল। ফলও পায়। ৫৪ মিনিটে সান্ডারল্যান্ড নিজেদের সীমানায় বল হারালে মিকেল মেরিনোর পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে গোল করে গানারদের সমতায় ফেরান সাকা।

এর কিছুক্ষণ পর দ্বিতীয় গোলও পেয়ে যায় আর্সেনাল। মার্তিন জুবিমেন্দির পাস পেয়ে জোরাল শটে জাল খুঁজে নেন ত্রোসার্দ।

দ্বিতীয় গোল হজম করে একের পর এক আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। অবশেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অ্যাক্রোবেটিক শটে গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান বদলি নামা ব্রবি। আর্সেনাল ফাউলের দাবি করলে ভিএআর দেখে রেফারি গোলের বাঁশি বাজান।

এদিকে স্টামফোর্ড ব্রিজে সফরকারী উলভারহ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক চেলসি। ঘরের মাঠে একক আধিপত্য দেখানো চেলসির হয়ে গোলগুলো করে–মালু গুস্ত, জোয়াও পেদ্রো এবং পেদ্রো নেতো।

এই জয়ে ১১ ম্যাচ শেষে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে চেলসি। অন্যদিকে ১১ ম্যাচ শেষেও জয়ের মুখ না দেখা উলভসরা ২ ড্রয়ে পাওয়া ২ পয়েন্ট নিয়ে একদম তলানিতে আছে।

  • সর্বশেষ