শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আজ রা‌তে বা‌র্সেলোনা - রিয়া‌ল ম‌া‌দ্রিদ মু‌খোমু‌খি 

স্পোর্টস ডেস্ক : আজ রা‌তে সেরা ফুটব‌লের প্রদর্শনী হ‌য়ে যাবে। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রোববার (২৬ অক্টোবর) মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল। 

সবশেষ গেল বছরের অক্টোবরে বার্সেলোনাকে আতিথ্য দেয় রিয়াল। সেই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। এবার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি তাই প্রতিশোধের লড়াই আলোনসো শিষ্যদের।

advertisement

সবশেষ কয়েকটি মহারণের পরিসংখ্যান বলছে— এল ক্লাসিকো মানেই যেন কিছুটা চিন্তা আর দুঃস্বপ্ন রিয়াল মাদ্রিদের জন্য। গেল মৌসুমে চার দেখায় সবকটিতেই বার্সেলোনার কাছে অসহায়ত্ব দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। এবার তাই ঘরের মাঠে রিয়ালের সামনে প্রতিশোধের লড়াই। কাকতালীয়ভাবে গত মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতো এই মৌসুমের ম্যাচটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে একই তারিখে।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে আলোনসোর দল। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হার ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি ম্যাচের ১১টিতেই জয়লাভ করেছে রিয়াল। দলে নেই কোনো ইনজুরি সমস্যা, চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে এখন ফুল ফিট। তবে গেল মৌসুমের দেখায় উড়ন্ত পারফর্ম করা লামিন ইয়ামাল এবারও কঠিন পরীক্ষায় ফেলতে পারে রিয়ালের রক্ষণভাগকে।

advertisement

এদিকে, পয়েন্ট টেবিলের পাশাপাশি কিছুটা চাপে থেকেই এ ম্যাচে মাঠে নামতে হবে বার্সার। অনুশীলনে আবারও চোট পাওয়ায় এ ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রাফিনহা। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফেরা ফ্রেঙ্কি ডি জংকে দেখা যেতে পারে প্রথম একাদশে।

এদিকে, সবশেষ জিরোনার বিপক্ষে ম্যাচে রেফারির প্রতি ক্ষোভ ঝেড়ে দুই হলুদ কার্ড দেখায় এল ক্লাসিকোর হাইভোল্টেজ ম্যাচে বার্সার ডাগআউটে থাকছেন না কোচ হ্যান্সি ফ্লিক।

advertisement

মুখোমুখি লড়াইয়ে অবশ্য সবশেষ ৫ দেখায় সবকটিতে জয় পেয়েছে বার্সা। লা লিগার এই ম্যাচটিতে জয় পেলেই রিয়ালকে হটিয়ে আবারও শীর্ষস্থান দখলে নিতে পারবে কাতালান ক্লাবটি। 

বিপরীতে লিগে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে রিয়াল। বার্সাকে হারাতে পারলে ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করবে টেবিল টপাররা। এবার দেখার অপেক্ষা ইয়ামাল-এমবাপ্পের দ্বৈরথে শেষ হাসিটা কে হাসে।

  • সর্বশেষ