শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ লি‌গে টানা চতুর্থ পরাজয় লিভারপু‌লের, চেলসিকে হারিয়ে সান্ডারল্যান্ডের চমক

স্পোর্টস ডেস্ক : এবার কে‌নো জা‌নি ইং‌লিশ লি‌গে হা‌লে পা‌নি পা‌চ্ছে না লিভারপুল। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রা‌তে জিটেক কমিউনিটি স্টেডিয়ামে স্বাগতিক ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। প্রথমার্ধে ড্যাঙ্গো উয়াত্তারা ও কেভিন শ্যাডার গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের পক্ষে একটি গোল শোধ করেন মিলোস কেরকেজ।

দ্বিতীয়ার্ধে ইগর থিয়াগো ফের ব্যবধান বাড়ান। ম্যাচ শেষ হওয়ার আগে মোহামেদ সালাহর গোলে লিভারপুল ব্যবধান কমালে ম্যাচে রোমাঞ্চ জাগে। কিন্তু শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি অলরেডরা। --- সময়‌নিউজ

advertisement

এই নিয়ে লিগে টানা চার ম্যাচে হারলো লিভারপুল। প্রথম পাঁচ ম্যাচে টানা জেতা অলরেডরা এই হারে ১৫ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে। অন্যদিকে ব্রেন্টফোর্ড সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।

এদিন ঘরের মাঠে বল পজেশনে ব্রেন্টফোর্ড অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল। ১৭টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। লিভারপুলের ১৭টি শটের ৫টি লক্ষ্যে ছিল।

advertisement

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। সতীর্থের হেড পাসে দেয়া বল ভলিতে জালে পাঠান ড্যাঙ্গো। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। নিজেদের অর্ধ থেকে ডামসগার্ডের বাড়ানো পাস ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন শ্যাডা।

প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমান কেরকেজ। লিভারপুলের জার্সিতে এই হাঙ্গেরিয়ান ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

advertisement

৬০ মিনিটে ড্যাঙ্গোকে ডি-বক্সে ফাউল করেন ফন ডাইক। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে পাঠান ইগর থিয়াগো।

৫৯ মিনিটে সালাহ গোল করলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। কিন্তু লিভারপুল মরিয়া চেষ্টা চালিয়েও আর গোল আদায় করতে পারেনি। টানা চতুর্থ হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্লটের শিষ্যদের।

এদিকে দিনের আরেক খেলায় হেরে গেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে এসে স্বাগতিকদের হারিয়ে গেছে এই মৌসুমেই প্রিমিয়ার লিগে ওঠা সান্ডারল্যান্ড। আলেহান্দ্রো গারনাচোর চেলসির জার্সিতে প্রথম গোলে ৪ মিনিটের মাথায় লিড নিয়েছিল চেলসি।

কিন্তু ২২ মিনিটে উইলসন ইসিদোর এবং ৯৩ মিনিটে চেমসডাইন তালবি গোল করে সফরকারীদের দারুণ এক জয় এনে দেন।

৯ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সান্ডারল্যান্ড। এক ম্যাচ কম খেলেই ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে চেলসি।

  • সর্বশেষ