শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়নস লি‌গে বড় জয় পে‌লো চেলসি, লিভারপুল ও বায়ার্ন মিউ‌নিখ

স্পোর্টস ডেস্ক : লিভারপুল বুধবার (২২ অ‌ক্টোবর) রা‌তে এইনট্রাঙ্ক ফ্রাঙ্কফুর্টের মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিলো। স্বাগতিকদের এগিয়ে দেন রাসমুস ক্রিস্টেনসেন। এখান থেকে লিভারপুল সমতায় ফিরে এগিয়ে তো যায়ই, পায় ৫-১ গোলের বড় জয়।

হুগো একিতিকের গোলে সমতায় ফেরা আর্না স্লটের শিষ্যরা দলপতি ভারজিল ফন ডাইকের গোলে লিড নিয়ে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ৩৯ মিনিটে ডাইকের গোলের ৫ মিনিট পর গোল করেন ইব্রাহিমা কোনাতে। দ্বিতীয়ার্ধে কোডি গ্যাকপো ও ডমিনিক সবসলাইয়ের গোল তাদের বড় জয় নিশ্চিত করে।

আয়াক্সের বিপক্ষে স্টামফোর্ড ব্রিজে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসির জয়টাও একই ব্যবধানে। মার্ক গুই ও মইজেস কাইসেডোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধে আরও দুবার জালের দেখা পায়। বিপরীতে উইগর্স্ট ৩৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করেন। চেলসি দ্বিতীয়ার্ধে করে আরও এক গোল।

আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ ক্লাব ব্রুগকে হারিয়েছে ৪-০ ব্যবধানে। লেনার্ত কার্ল, হ্যারি কেন, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন একটি করে গোল পান। স্পোর্টিং সিপি মার্শেইয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে। গোলশূন্য ড্র হয়েছে মোনাকো-টটেনহ্যাম ও আটালান্টা-স্লাভিয়া প্রাহা ম্যাচ দুটি।

  • সর্বশেষ