শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলতে ই‌ন্দো‌নে‌শিয়া গে‌লো  বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক :  ইন্দোনেশিয়ার জাকার্তায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে অংশগ্রহণ করতে দেশ ছাড়ছে টিম আরএইচকে, টিম আরসিসহ ১৬ সদস্যের বাংলাদেশ দল। বুধবার রাত পৌনে তিনটায় থাই এয়ারওয়েজে বিমানে করে তারা দেশ ছাড়ে। বিষয়টি নিশ্চিত করেছে গেরিনা কর্তৃপক্ষ।

দেড় মাসের টুর্নামেন্ট শেষে গত ৪ অক্টোবর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ পর্ব শেষ হয়। যেখানে চ্যাম্পিয়ন হয় টিম রেড হকস এবং রানার্সআপ হয় টিম রেড ক্লিফ। তারাই এবার ইন্দোনেশিয়ার জাকার্তায় ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। -- সময়‌নিউজ

আগামী ৩১ অক্টোবর থেকে ২ পর্বে অনুষ্ঠিত হবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ। প্রথম পর্বে বিশ্ব সেরা ১৮টি দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ১২ দল লড়াই করবে চ্যাম্পিয়ন ট্রফির জন্য। 

এবারের আসরে দলগুলোর জন্য মোট ১২ কোটি ৩০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করেছে গেরিনা। আগামি ১৫ নভেম্বর গ্র‍্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

  • সর্বশেষ