শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১২ বছর পর ঘরের মাঠে টেস্ট জিতল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : বেন কারেনের সেঞ্চুরি ও রিচার্ড এনগাভারার আগুন ঝরানো বোলিংয়ে রেকর্ড গড়ে এক যুগ পর ঘরের মাঠে টেস্ট জিতেছে জিম্বাবুয়ে। 

সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়েছে ক্রেইগ আরভিনের দল। বুধবার হারারেতে ম্যাচের তৃতীয় দিন মধ্যাহ্ন ভোজের বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যায় আফগানরা।

advertisement

নিজেদের টেস্ট ইতিহাসে এটি জিম্বাবুয়ের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের রেকর্ডটি ছিল ইনিংস ও ৬৪ রানে, ১৯৯৫ সালে পাকিস্তানের বিপক্ষে। এছাড়াও ২০০১ সালের পর এবারই প্রথম ইনিংস ব্যবধানে জয় পেল তারা। সেবার বুলাওয়েয়োতে বাংলাদেশকে ইনিংস ও ৩২ রানে হারিয়েছিল দেশটি। সব মিলিয়ে এটি তাদের তৃতীয় ইনিংস ব্যবধানে জয়।

২০১৩ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে সবশেষ টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। একই ভেন্যুতে পাকিস্তানকে ২৪ রানে হারিয়েছিল তারা। ----- অলআউট স্পোর্টস

advertisement

টস জিতে বোলিংয়ে নামা জিম্বাবুয়ের জয়ের ভিতটা প্রথম দিনই গড়ে দেন পেসাররা। ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের আগুন ঝরানো বোলিংয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ১২৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ডানহাতি ফাস্ট বোলিংয়ে ইভান্স নেন ৫ উইকেট, মুজারাবানির শিকার ৩টি।

এরপর কারেন ও সিকান্দার রাজার ব্যাটে বড় লিড নেয় স্বাগতিকরা। রাজা ফেরেন ৬৫ রানে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ওপেনার কারেন করেন ১২১ রান। জিম্বাবুয়ের ইনিংস থামে ৩৫৯ রানে। ডানহাতি মিডিয়াম পেসে রশিদ খানের পর দ্বিতীয় আফগান হিসেবে টেস্টে ৭ উইকেট নেন অভিষিক্ত জিয়াউর রহমান।

advertisement

২৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা আফগানরা ১ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। তৃতীয় দিন সকালে মুজারাবানি ও এনগাভারার পেস তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা। ৫ উইকেট নেন এনগাভারা। আবারও ৩ উইকেট নেন মুজারাবানি।

আগামী ২৯ অক্টোবর দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে।

  • সর্বশেষ